সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রাইভিংয়ে দুই বছর নিষিদ্ধ রুনি

news-image

স্পোর্টস ডেস্ক : মাতাল হয়ে গাড়ী চালানোর অপরাধে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ওয়েন রুনিকে ড্রাইভিংয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে বিনা পয়সায় ১০০ ঘণ্টা কমিউনিটি সার্ভিস দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। সোমবার নর্দার্ন ইংল্যান্ডের একটি আদালত তাকে এই নিষেধাজ্ঞা ও কমিউনিটি সার্ভিসের দণ্ড দেয়।

চলতি মাসের ১ তারিখ মদ্যপ অবস্থায় গাড়ী চালানোর কারণে রাত ২টার দিকে রুনির গাড়ি থামায় পুলিশ। মাতাল অবস্থায় গাড়ী চালানোর অপরাধে তাকে গ্রেপ্তার করে তখনই থানায় নিয়ে যায়। পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পান। তবে আজ সেই মামলার শুনানি হয়। সেখানে তাকে দুই বছরের জন্য গাড়ী চালানোর ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি বিনা পয়সায় ১০০ ঘণ্টা কমিউনিটি ওয়ার্ক করার আদেশ দেওয়া হয়। ১২ মাসের মধ্যে তাকে এই ১০০ ঘণ্টা কমিউনিটি ওয়ার্ক করতে হবে। অবশ্য তার আইনজীবী তাকে কমিউনিটি সার্ভিস দণ্ড না দেওয়ার অনুরোধ জানান। যেহেতু রুনি অনেক দাতব্য কাজ করছেন। কিন্তু বিচারক সেটি আমলে নেননি।

ইংল্যান্ড এবং ওয়েলসে প্রতি ১০০ মিলিলিটারে ৩৫ মাইক্রোগ্রাম মদ পান করে গাড়ী চালানো যায়। কিন্তু সেদিন (১ সেপ্টেম্বর রাতে) রুনি ১০৪ মাইক্রোগ্রাম মদ খেয়ে গাড়ী চালাচ্ছিলেন। যা স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি ছিল।

শুনানি শেষে রুনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার ১৬.৪ মিলিয়ন ফলোয়ারদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে টুইট করেছেন, ‘আজকের শুনানির পর আমি আমার ক্ষমাহীন কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চাচ্ছি। মাতাল অবস্থায় গাড়ী চালানোটা আমার মারাত্মক ভুল ছিল। আমি ইতিমধ্যে আমার পরিবার, ম্যানেজার, চেয়ারম্যান ও এভারটনের সবার কাছে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছি। এখন আমি আমার সকল ভক্তদের কাছে ক্ষমা চাচ্ছি। যারা আমার পুরো ক্যারিয়ার জুড়ে আমাকে সমর্থন দিয়েছেন, অনুসরণ করেছেন। আমি আদালতের দেওয়া শাস্তি মেনে নিয়েছি। আশা করছি কমিউনিটি সার্ভিস করে কিছুটা হলেও নিজেকে শোধরাতে পারব।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা