সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের সংস্কারবিষয়ক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রীর যোগদান

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সংস্কারে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত উচ্চপর্যায়ের এক সভায় যোগদান করেছেন।

সোমবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এ সভায় বিশ্ব সংস্থার ৭২তম অধিবেশনে ১৯৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা যোগ দেন।

এতে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘ পুরোপুরি সম্ভাবনায় পৌঁছাতে পারেনি।

উচ্চপর্যায়ের এ সভার আলোচ্য বিষয়ের শিরোনাম ছিল ‘জাতিসংঘের সংস্কার : ব্যবস্থাপনা, নিরাপত্তা ও উন্নয়ন’। জাতিসংঘ মহাসচিব গুতেরেসের এ বিশ্ব সংস্থার বৃহত্তর দক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা আনয়নে একটি ঘোষণা গ্রহণের প্রচেষ্টাকালে এ সভা অনুষ্ঠিত হলো। সোমবার সকাল পর্যন্ত এ ঘোষণায় ১২৮টি দেশ স্বাক্ষর করেছে।

ট্রাম্প বলেন, আমরা পুরো ব্যবস্থার প্রতি জাতিসংঘ মহাসচিবের দেখভালের প্রচেষ্টাকে সমর্থন করি। আমরা জাতিসংঘের উন্নয়ন, ব্যবস্থাপনা, শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা ভালো করার প্রচেষ্টাকে সমর্থন করি।

তিনি আরো বলেন, আমরা এমন এক জাতিসংঘ চাই, যেখানে সারা বিশ্বের মানুষের আস্থা থাকবে। আমলাতান্ত্রিক ব্যবস্থাকে বাদ দিয়ে ব্যবস্থাপনা হালনাগাদ করতে হবে এবং জাতিসংঘের মূল মিশনকে এগিয়ে নিতে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে।

সভায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীও উপস্থিত ছিলেন।

এরপরে শেখ হাসিনা ‘যৌন হয়রানি ও অপব্যবহার রোধ’ শীর্ষক উচ্চপর্যায়ের এক সভায় যোগ দেবেন। এ ছাড়া তিনি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

তথ্যসূত্র : বাসস

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা