,

মোদির আমন্ত্রণ পেলেন আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৭তম জন্মদিন ছিল গতকাল রোববার। তারকাদের মধ্যে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। আনুশকা শর্মাও আছেন এই দলে। এদিকে জন্মদিনের আগেই আনুশকাকে আমন্ত্রণ জানিয়ে বসে আছেন মোদি। না, জন্মদিনের অনুষ্ঠানের আমন্ত্রণ নয়। এই তারকাকে নরেন্দ্র মোদি তাঁর পরিচ্ছন্নতা অভিযান ‘সোয়াচ্ছতা হি সেবা’ ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে এত বড় এক ক্যাম্পেইনের আমন্ত্রণ পেয়ে আনুশকাও গর্বিত।

টুইটারে মোদিকে শুভেচ্ছা জানিয়ে আনুশকা লিখেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ স্যার, আমাকে “সোয়াচ্ছতা হি সেবা” অভিযানের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানোর জন্য।’

সেখানে মোদির কাছ থেকে পাওয়া চিঠির ছবিও প্রকাশ করেছেন ‘যব হ্যারি মেট সেজাল’ সিনেমার এই তারকা। আনুশকা বলেন, ‘সোয়াচ ভারত অভিযানের অংশ হতে পেরে আমি ভীষণ গর্বিত। এখন “সোয়াচ্ছতা হি সেবা”-এর মতো মহৎ উদ্যোগেও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

‘সোয়াচ ভারত’ মোদি সরকারের একটি পরিচ্ছন্নতা ক্যাম্পেইন। এ উদ্যোগেরই নতুন অভিযান ‘সোয়াচ্ছতা হি সেবা’। এ অভিযানে মালায়ালাম সুপারস্টার মোহনলালকেও আমন্ত্রণ জানিয়েছেন মোদি। ডেকান ক্রনিকল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের