,

৭০ বার পোশাক পাল্টিয়েছেন জুনিয়র এনটিআর

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নন্দামুরু তারকা রামা রাও জুনিয়র (জুনিয়র এনটিআর)। এ অভিনেতার পরবর্তী সিনেমা জয় লাভা কুসা। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়েই ব্যস্ত এর কলাকুশলীরা। এরই ধারাবাহিকতায় ‘বিগ বস (তেলেগু)’ রিয়েলিটি শোয়ে হাজির হয়েছিলেন সিনেমার দুই অভিনেত্রী রাশি খান্না ও নিবেতা থমাস।

এ বছর তেলেগু ‘বিগ বস’ সঞ্চালনার দায়িত্ব রয়েছে জুনিয়র এনটিআর। সিনেমার জন্য এ অভিনেতার কঠোর পরিশ্রমের কথা বলতে গিয়ে নিবেতা থমাস ও রাশি খান্না জানান, শুটিংয়ের সময় কমপেক্ষ ৭০ বার পোশাক পরিবর্তন করতে হয়েছে তাকে।

এ প্রসঙ্গে তারা বলেন, ‘জুনিয়র এনটিআর তিনটি চরিত্রে অভিনয় করছেন, যেগুলো একটি অন্যটি থেকে সম্পূর্ণ ভিন্ন এবং তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। জয় লাভা কুসা সিনেমার সেটে তাকে কমপক্ষে ৭০ বার পোশাক পাল্টাতে হয়েছে।’

এ সময় জুনিয়র এনটিআর-এর প্রশংসা করে রাশি খান্না বলেন, ‘আমি এখন পর্যন্ত যত সিনেমায় অভিনয় করেছি তার মধ্যে এটি নিয়ে বেশি গর্বিত কারণ এতে এনটিআর-এর সঙ্গে কাজ করছি। একজন অভিনেতা হিসেবে তিনি সত্যিই খুবই অনুপ্রেরণাদায়ক। একজন অভিনেতা হিসেবে একইসঙ্গে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় সত্যিই খুবই কঠিন।’

অন্যদিকে নিবেতা থমাস বলেন, ‘সত্যি বলতে আমার তৃতীয় সিনেমাতেই তারাকের মতো একজন অভিনেতার সঙ্গে অভিনয় করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। বাড়াবাড়ি করছি না। সিনেমাটির জন্য তার কঠোর পরিশ্রম ও দৃঢ় প্রত্যয় নিয়ে যা শোনা গেছে সবই সত্যি।’

সিনেমায় জয়, লাভা ও কুসা নামে তিনটি চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর। এরই মধ্যে জয় লাভা কুসা সিনেমাটির ট্রেইলার দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। ২১ সেপ্টেম্বর মুক্তি পাবে এটি। এর পরের সপ্তাহেই অর্থাৎ ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে মহেশ বাবুর স্পাইডার সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে