,

দুইশ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে পাঠানো হয়েছে : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া প্রায় ২০০ রোহিঙ্গাদের আটক করে ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইজিপি শহীদুল হক বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে দুই হাজার একর জমিতে রোহিঙ্গাদের থাকার জন্য শরণার্থী শিবিরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কেন না এদেশে থাকার কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই। তাই নির্দিষ্ট শিবিরের বাইরে ছড়িয়ে পড়লে আইন অনুযায়ী তারা অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবে।’

তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট ক্যাম্প করে দেওয়ার পরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত আমরা দুইশ’র বেশি রোহিঙ্গাকে আটক করে শিবিরে পাঠিয়েছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নজরদারি করছে। যদি আরও কোথাও পাওয়া যায় তবে তাদের আটক করে শিবিরে পাঠানো হবে।’

রোহিঙ্গাদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘আমরা এখানে কাউকে জঙ্গিবাদ ছড়িয়ে দিতে দেব না।’

আইজিপি বলেন, ‘নির্ধারিত স্থানে তাদের জন্য বাসস্থান, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থ করা হয়েছে। রোহিঙ্গা ব্যক্তিদের আইডিকার্ড দেয়া হচ্ছে, তাদের সবকিছু ডাটাবেইজে সংরক্ষিত থাকবে। সম্পূর্ণ ব্যবস্থাপনা এবং সামাজিক সমস্যা বিবেচনায় তাদের নির্দিষ্ট স্থানে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। রোহিঙ্গাদের ভিসা-পাসপোর্ট নেই, তারা বাইরে যাবেই বা কেন? তাদের যদি আইডি কার্ড না হয়, তাহলে ভবিষ্যতে সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবে।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট সেনা-পুলিশের ৩০টি চৌকিতে হামলার পর দমন-পীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর প্রাণভয়ে স্রোতের মতো বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। এরইমধ্যে আশ্রয়প্রার্থী রোহিঙ্গার সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৪০ হাজার শিশু বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সহায়তাকারী সংগঠনগুলোর জোট ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি)।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের