,

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে পথে নামলেন অভিনয়শিল্পীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা এবং তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, সকাল ১১টায় রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে হাজির হন চলচ্চিত্র পরিবার ও চলচ্চিত্র অভিনয়শিল্পীরা। মানবতার কল্যাণে এই মানববন্ধনের আয়োজন করা হয় এবং সেই সাড়া আমরা পেয়েছি সবার কাছ থেকে।

চলচ্চিত্র পরিবারের ১৮ সংগঠনের সকল শিল্পী-কলাকুশলীরা সেখানে উপস্থিত হন। অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, অভিনেতা ফারুক, ফেরদৌস, রুবেল, আমিন খান, রিয়াজ, আমজাদ হোসেনসহ অনেকে। প্রতিবাদ সমাবেশে মিয়ানমারের সেনা অভিযানে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন বন্ধের আহ্বান জানান শিল্পীরা। বক্তৃতায় সেখান সংখ্যালঘু রোহিঙ্গাদের অমানবিক জীবনের চিত্র তুলে ধরা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের