,

পাকিস্তান সফরটা চিরকাল মনে থাকবে অ্যান্ডি ফ্লাওয়ারের

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি–‌টোয়েন্টি সিরিজে হেরে গেলেও, নির্বাচিত বিশ্ব একাদশের কোচ জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার এবারের পাকিস্তান সফরকে চিরকাল মনে রেখে দেবেন বলে জানিয়ে দিলেন।

একসময় ইংল্যান্ডের জাতীয় দলের কোচ ছিলেন ফ্লাওয়ার।

তবে এবার ফাফ ডুপ্লেসিস, হাসিম আমলা বা ইমরান তাহিরদের নিয়ে কাজ করাটা যে রীতিমতো উপভোগ করেছেন, তাও জানিয়ে দিতে ভোলেননি জিম্বাবোয়ের সাবেক এই টেস্ট অধিনায়ক।

তবে অ্যান্ডি ফ্লাওয়ারকে সবচেয়ে মুগ্ধ করেছে পাক মুলুকের আতিথেয়তা। তিনি বললেন, ‘পাকিস্তানের খাওয়া-‌দাওয়া দুর্দান্ত। তবে ও দেশের মানুষদের চোখেমুখে আবেগের বহিঃপ্রকাশ দেখে আমি সত্যিই মুগ্ধ। গাদ্দাফির গ্যালারিতে যার সঙ্গেই দেখা হয়েছে, প্রত্যেকেই ওদের দেশে ক্রিকেট খেলতে পা রাখার জন্য আমাদের ধন্যবাদ জানিয়েছেন। ”

ফ্লাওয়ার আরও বলেন, “ক্রিকেট যে কোনও গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না, এই সফর নতুন করে তা প্রমাণ করেছে। এমনকী দ্বিতীয় ম্যাচে আমরা যখন জয়ের পথে, তখনও পাক ক্রিকেটভক্তরা যেভাবে আমাদের দলকে নিরন্তর সমর্থন জুগিয়ে গেছেন, তাতে মুগ্ধ না হয়ে পারিনি। পাকিস্তানের এই সফরটা চিরকাল আমার মনে থেকে যাবে। “‌ ‌

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের