,

রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে দালাল গ্রেফতার

news-image

উখিয়া প্রতিনিধি : মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ও নৃশংসতার শিকার হয়ে পালিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা বলে জনপ্রতি ২হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগে এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বেলা ১২টার তাকে আটক করা হয়।

তার নাম রুস্তম আলী। সে ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া এলাকার বশির আহমদের ছেলে। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মিয়ানমার থেকে সর্বস্ব হারিয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা আশ্রয় নেয় ঘুমধুম বেতবুনিয়া এলাকায়। দুর্বলতার সুযোগে প্রভাব বিস্তার করে জায়গার ভাড়ার নামে প্রতি পরিবার থেকে ২হাজার টাকা করে চাঁদা নেন দালাল রুস্তম আলী।

দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজিজুর রহমান জানান, রোহিঙ্গাদের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রুস্তম আলী নামের এক দালালকে গ্রেফতার করে ঘুমধুম পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, মিয়ানমারের রাখাইনে নির্যাতনের হাত থেকে বাঁচতে আগস্টের ২৫ তারিখ থেকে এ পর্যন্ত চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের