,

বলিউডের শীর্ষ ১০ ধনী নায়িকা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে তারকাদের নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের। তাদের লাইফ স্টাইল, চলাফেরা, বিয়ে, সম্পত্তি ইত্যাদি জানতে উৎসুক থাকেন ভক্তরা।

আর বলিউড ক্যারিয়ারে শুধু গ্ল্যামার আর মেধা নয় সম্পদের দিক দিয়েও যারা শীর্ষে আছেন তেমনি কয়েকজন অভিনেত্রীর তথ্য তুলে ধরা হল-
১. ঐশ্বরিয়া রাই বচ্চন :
বলিউডের বচ্চন পরিবারের বধূ তিনি। সাবেক বিশ্ব সুন্দরী তিনি। দারুণ দারুণ সব ব্যবসা ছবি উপাহার দিয়েছেন তিনি। সম্প্রতি আবারও পর্দায় তিনি নিয়মিত হয়েছেন দীর্ঘ পাঁচ বছর বিরতি দিয়ে। এই অভিনেত্রীর বর্তমানে মোট সম্পত্তির মূল্য ৩৫ মিলিয়ন ডলার

২. আমিশা প্যাটেল :
কাহ না প্যায়র হ্যায়’খ্যাত এই অভিনেত্রী দীর্ঘদিন হয় পর্দায় নেই। দারুণ আলোচিত এই অভিনেত্রীর বর্তমানে মোট সম্পত্তির মূল্য ৩০ মিলিয়ন ডলার।

৩. অমৃতা রাও :
বলিউডের এই অভিনেত্রী বর্তমানে মোট সম্পত্তির মূল্য ২০ মিলিয়ন ডলার। বলিউডে তেমন একটা আলোচনায় না থাকলেও দক্ষিণে তার জুড়ি নেই। ম্যায় হুনা ছবিতে অভিনয় করে তিনি আলোচনায় ছিলেন।

৪. কাজল দেবগণ :
সিমরানখ্যাত এই অভিনেত্রীকে এখন আর আগের মত পর্দায় দেখা যায়না। দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গেল বছর তিনি পর্দায় কামব্যক করেন শাহরুখ খানের সাথে ‘দিলওয়ালে’ সিনেমার মাধ্যমে। শোনা যাচ্ছে আবারো তিনি পর্দায় নিয়মত হবেন। বর্তমানে এই নায়িকার মোট সম্পত্তির মূল্য ১৬ মিলিয়ন ডলার।

৫. ইলিয়ানা ডিক্রুজ :
বলিউডের দারুণ একজন অভিনেত্রী তিনি। বার্ফি ছবির মধ্য দিয়ে তার বলিউডে অভিষেক হয়। অনিয়মিত হলেও আলোচনায় তিনি প্রায় থাকছেন। এই অভিনেত্রীর মোট সম্পত্তির মূল্য ১৪ মিলিয়ন ডলার।

৬. কারিশমা কাপুর :
বলিউডের এক সময়কার ১ নম্বর নায়িকা তিনি। বেশ দাপুটে ও ব্যবসা সফল সব ছবি উপহার দিয়েছেন তিনি। ফ্যাশানের কারণে তার রয়েছে আলাদা প্রশংসা। কিছুদিন আগে তার দীর্ঘ বিবাহিত জীবনের সমাপ্তি ঘটেছে। শোনা যাচ্ছে তিনি পর্দায় ফিরে আসবেন। এই নায়িকার মোট সম্পত্তির মূল্য ১২ মিলিয়ন ডলার।

৭. প্রীতি জিনতা :
অনেকদিন হয়ে গেছে তিনি পর্দায় নেই। তবে আলোচনায় তিনি আছেন সবসময়ই। গেল ক’দিন আগে মার্কিন নাগরিককে বিয়ে করে এখন তিনি পুরোদস্তুর একজন গৃহিনী। তিনি আইপিএলে একটি দলও কিনেছেন। তাই আইপিএল উপলক্ষে ভারতে স্বামীকে নিয়ে আসেন। মিষ্টি হাসির এই অভিনেত্রীর মোট সম্পত্তির মূল্য ১০ মিলিয়ন ডলার।

৮. মল্লিকা শেরাওয়াত :
মার্ডারখ্যাত এই অভিনেত্রী বর্তমানে পর্দায় ব্যস্ত না হলেও তার সম্পদের পরিমাণ কিন্তু কম নয়। জানা গেছে এই অভিনেত্রীর মোট সম্পত্তির মূল্য ১০ মিলিয়ন ডলার।

৯. ডিম্পল কাপাডিয়া :
একসময়কার সাড়া জাগানো এই অভিনত্রী বর্তমানে পর্দায় নেই। তাতে কি? বলিউড কিন্তু তাকে ভুলছেন না। বলিউডে অবস্মরণীয় এক নায়িকা তিনি। বর্তমানে তার মোট সম্পত্তির মূল্য ১০ মিলিয়ন ডলার।

১০. প্রিয়াঙ্কা চোপড়া :
বলিউড জয় করে বর্তমানে হলিউড জয় করার মিশনে আছেন এই নায়িকা। সম্প্রতি তিনি পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। এছাড়াও আরো অনেক পুরস্কার তার ঝুলিতে যুক্ত হয়েছে। তিনি সাবেক বিশ্বসুন্দরীও বটে। এই সাবেক বিশ্ব সুন্দরীর সম্পদের পরিমাণ জানেন কি? জানা গেছে তার মোট সম্পত্তির মূল্য ৮ মিলিয়ন ডলার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে