,

শাহজালালে সাড়ে চার কেজি সোনা উদ্ধার

news-image

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর ফেরত একটি উড়োজাহাজের আসনের ভেতরে লুকানো সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল।

প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টায় সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফটে ওই সোনা পাওয়া যায়।

সিটের ফোম ওঠানোর পর দেখা যায় ছোট একটি কালো ব্যাগ আঠা দিয়ে সিটের ভেতরের অংশে লাগানো। ব্যাগটি খোলার পর ভেতরে টেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০টি সোনার বিস্কুট পাওয়া যায়।

উদ্ধার করা সোনার মোট ওজন ৪.৬৪ কেজি, আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা বলে জানান সাইফুল। তিনি বলেন, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের