,

বিচ্ছেদ হচ্ছে না পিকে-শাকিরার

news-image

বিনোদন ডেস্ক : এসপানিওলের বিপক্ষেও গোলের পর উদ্‌যাপন করেই ঝামেলা বাধিয়ে দিয়েছেন জেরার্ড পিকে। একটু ব্যতিক্রমী উদ্‌যাপন, আর তাতেই সংবাদমাধ্যমে শুরু হয়ে গেল গুঞ্জন—ঘর ভাঙছে পিকে আর শাকিরার! সে গুঞ্জনের তীব্রতা থামাতে পিকেকেই নামতে হলো ‘মাঠে’, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিচ্ছেদ-গুঞ্জনের তীব্রতা কমিয়েছেন পিকে।

এসপানিওলের বিপক্ষে গোল করে নিজের পরিচিত ভঙ্গিতেই দুই হাতকে ‘এক্স’ বানিয়েছিলেন পিকে। কিন্তু ডান হাত দিয়ে দুই আঙুল দেখালেও বাঁ হাতে শুধু মধ্যমা দেখিয়েছেন। মধ্যমা দেখানোর অন্য অর্থ বের করা যেত। তাঁকে নিয়ে চলা সমালোচনার জবাব দিচ্ছেন কিংবা কাতালান প্রতিদ্বন্দ্বীদের কৌশলে একটু খোঁচাচ্ছেন অথবা বার্সা সভাপতি বার্তেমেউর উদ্দেশেই এই মধ্যমা—এটাও ভেবে নিলে সমস্যা ছিল না। কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো সে পথেই হাঁটেনি। তারা ধারণা করে নিল, সুখের ঘরে দুঃখের আগুন। পিকে ও পপশিল্পী শাকিরার সাত বছরের পথচলা থেমে যাচ্ছে!

বয়সে ১০ বছরের তফাত থাকলেও শাকিরা-পিকের জন্মদিন একই। ২ ফেব্রুয়ারির সেই দিনকে প্রতিটি গোলেই মনে করিয়ে দেন পিকে। দুই হাতের দুই আঙুলের উদ্‌যাপন তাই বিখ্যাত হয়ে গিয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর একটি আঙুল কম দেখিয়েই ঝামেলা পাকালেন পিকে। এমনিতেই নিকট অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটু অনুপস্থিত পিকে-শাকিরা। দুজনের যুগল ছবি শেষ দেখা গিয়েছিল মেসির বিয়েতে। এর মাঝে আরেকটি গুঞ্জন শোনা গেছে, বার্সেলোনাতেই নতুন বাড়ি খুঁজছেন শাকিরা। দুইয়ে দুইয়ে ‘চৌদ্দ’ বানাতে সময় লাগেনি সংবাদমাধ্যমে।

এত সব গুঞ্জন সামলে জবাব দিতে একটু সময় নিয়েছেন পিকে। ইনস্টাগ্রামে দুই ছেলে মিলান ও সাশার সঙ্গে শাকিরার এক ছবি দিয়ে লিখে দিয়েছেন, ‘রোববার, পরিবারের সঙ্গে একান্ত সময়।’ পরিবারের তিন সদস্যের চেহারা দেখা যাচ্ছে না বলেই হয়তো শাকিরার গায়ে আবার লিখেও দিয়েছেন, ‘শাকিরা!’

পিকের এমন পোস্টে গুঞ্জন কিছুটা কমেছে, তবে ওই উদ্‌যাপনের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি! সূত্র: এএস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের