,

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রবিবার বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জিয়াউদ্দিন এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিমানবন্দরের বাইরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে, ঢাকা থেকে নিউইয়র্কে যাওয়ার পথে শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। রবিবার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে ইত্তিহাদ এয়ারওয়েজের একটি বিমানে করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা আবুধাবি বিমানবন্দর ত্যাগ করেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত ১২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শুরু হয়েছে। আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর চলবে সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নিবেন। প্রধানমন্ত্রী ৫১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।

প্রধানমন্ত্রী আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সংস্কার বিষয়ক এক উচ্চ পর্যাযের বৈঠকে যোগ দিবেন। একই দিন জাতিসংঘ সদর দফতরে ‘প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবুজ’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নিবেন শেখ হাসিনা।

আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আয়োজিত মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন। এছাড়া জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় গিয়ে সপ্তাহখানেক অবস্থানের পর আগামী ২ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের