,

তিনি প্রেমের কারণে ৬০ বছর পানি স্পর্শ করেননি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ ইরানের বাসিন্দা আমু হাজি। প্রচুর গরম আবহাওয়ার মধ্যে টানা ৬০ বছর ধরে গোসল না করেও দিব্যি আছেন তিনি। তবে তার এই গোসল না করার পেছনে রয়েছে অদ্ভূত একটি কারণ।জানা যায়, বিশ বছর বয়স থেকে প্রেমের কারণে তিনি গোসল করা বন্ধ করে দিয়ে গত ৬০ বছর ধরে এক অদ্ভুত জীবনযাপন করছেন।

 

যে গ্রামে আমু হাজির ২০ বছর কেটেছে সেই গ্রামের বাসিন্দারা জানান, প্রাপ্তবয়স্ক হওয়ার পর পরই একটি মেয়েকে খুব ভালোবেসে ফেলেছিল আমু। কিন্তু অদৃষ্টের পরিহাসে সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। সেই যন্ত্রণায় সারা জীবন একা থাকার সিদ্ধান্ত নেন আমু হাজি। সেই থেকেই তার বাস জঙ্গলে জঙ্গলে। গোসল খাওয়া-দাওয়া বন্ধ।
তবে এমন জীবনকে উপভোগ করছেন আমু। তার মতে, যারা বড় বড় অট্টালিকায় থাকে তাদের অনেক কিছু হারানোর ভয় থাকে। তবে তার কাছে হারানোর মতো কিছু নেই , যা ছিল তা অনেক আগেই তিনি হারিয়ে ফলেছেন। তাই এই পৃথিবীতে তার থেকে খুশি মানুষ আর দ্বিতীয় কেউ নেই।
এদিকে ডাক্তাররা ভেবেছিলেন নোংরাভাবে থাকতে থাকতে, নোংরা খাবার এবং পানি খেতে খেতে আমুর শরীরটা নিশ্চয় বিষাক্ত হয়ে গেছে। কিন্তু আজব ব্যাপার, বাস্তবে এমনটা হয়নি। চিকিৎসক আমুর শরীর পরীক্ষা করে দেখেন এত অত্যাচারের পরেও তার শরীরে কোনো রোগ বাসা বাঁধেনি। শুধু তাই নয়, সবদিক থেকে মানুষটা বেজায় সুস্থও আছেন। কিভাবে যে এমনটা সম্ভব হল, সে উত্তর আজ পর্যন্ত কেউ পায়নি।

 

আমুর খাওয়া-দাওয়াও সাধারণ মানুষদের মতো নয়। তার খিদে পেলে ভাত-রুটি খান না। পচে যাওয়া সজারু তার পছন্দের খাবার। আর এমনটা তিনি ১-২ বছর নয় টানা ৬০ বছর ধরে খেয়ে আসছেন। পাশপাশি ধূমপান করতে তার ভালো লাগে ঠিকই, তবে তামাক দিয়ে না প্রাণীদের শুকিয়ে যাওয়া বিষ্ঠা দিয়ে ধূমপান করতে পছন্দ করেন তিনি। আজব মানুষটির দাবি, এমন জিনিস দিয়ে নেশা করলে দারুণ আমেজ তৈরি হয়।
এছাড়া তার দাঁড়ি যখন বড় হয়ে যায় তখন অতিরিক্ত অংশটা তিনি আগুন দিয়ে পুড়িয়ে দিতেই ভালবাসেন। তিনি জানান, স্নান না করলেও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে সবসময়ই তার মন চায়। তাই তো তিনি এমনটা করে থাকেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে