,

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে ১২ স্থান নির্ধারণ

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য ১২টি স্থান নির্ধারণ করে দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

উখিয়া ও টেকনাফের মোট ১২টি জায়গায় ত্রাণ বিতরণ করা যাবে। এর মধ্যে কুতুপালং অস্থায়ী ক্যাম্প ১ ও ২, বালুখালী অস্থায়ী ক্যাম্প ১ ও ২, ময়নাগুনা, হাকিমপাড়া, থাইনখালীতে একটি করে স্পটে ত্রাণ বিতরণ করা হবে।

টেকনাফে মোট ৫টি ত্রাণ স্পট নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—টেকনাফ পৌরসভা ও সদর মিলিয়ে একটি, বাহারছড়া, শাহপরীর দ্বীপ, নয়াপড়া, হোয়াইক্যং এলাকায় একটি করে স্থান।

কক্সবাজারের অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহিদুর রহমান বলেন, ‘রোহিঙ্গারা ক্যাম্পে থাকবে। সেখানে গিয়ে ত্রাণ দেয়া হবে। কে কখন কোথায় ত্রাণ দিচ্ছেন, তা নজরদারিতে আনতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনা বাহিনীর ২৯টি চৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জের ধরে সেনাবাহিনী রাখাইন রাজ্যে অভিযান শুরু করে। ওই সময় থেকে এই পর্যন্ত চার লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের