,

রবি তেজার সঙ্গে রোমান্স করবেন কাজল?

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল। অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। জুটি বেঁধেছেন দক্ষিণী সিনেমার প্রথম সারির অধিকাংশ চিত্রনায়কদের সঙ্গে।

কিছুদিন আগে কাজল অভিনীত তেলেগু ভাষার ‘নেনে রাজু নেনে মন্ত্রী’ সিনেমাটি মুক্তি পেয়েছে। বর্তমানে ‘এমএলএ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন কাজল। এতে নান্দামুরি কল্যানরামের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। এছাড়া বলিউডের দর্শকপ্রিয় ‘কুইন’ সিনেমার রিমেক নির্মিত হচ্ছে তামিল ভাষায়। সম্প্রতি এতে চুক্তিবদ্ধ হয়েছেন কাজল। এতে তিনি কঙ্গনা রাণৌতের চরিত্রটি রূপায়ন করবেন।

এবার খবর চাউর হয়েছে, রবি তেজার পরবর্তী সিনেমায় অভিনয় করার জন্য কাজলকে প্রস্তাব দিয়েছেন পরিচালক শ্রীনু ভাইতালা। সিনেমাটির জন্য কাজলই পরিচালকের প্রথম পছন্দ। এর আগে ‘সারোচারু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন কাজল-তেজা। সব কিছু ঠিক থাকলে খুব শিগগির পর্দায় রবি তেজার সঙ্গে কাজলের রোমান্স দেখতে পাবেন দর্শক।

এ বিষয়ে কাজলের ঘনিষ্ঠ একটি সূত্র বলেন, ‘এ সিনেমার বিষয়ে আমরা আলোচনা করেছি এটা সত্য। কিন্তু এখনো বিষয়টি চূড়ান্ত করা হয়নি।’

নাম ঠিক না হওয়া এ সিনেমাটির গল্প অ্যাকশন ও রোমান্টিক ঘরানার। সিনেমাটি প্রযোজনা করছেন ব্লকবাস্টার ‘ শ্রীমানথুদু’, ‘জনতা গ্যারেজ’ সিনেমার প্রযোজক মিথরি। গল্প নিয়ে বিশেষ কিছু না বললেও চিত্রনাট্য রোমাঞ্চকর হবে বলে জানান নির্মাতা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের