,

দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন মুশফিক-মোস্তাফিজরা

news-image

স্পোর্টস ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন মুশফিক বাহিনী। দু’ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়ে আজ তারা জোহানেসবার্গ পৌঁছান। বিমানবন্দরে এসময় তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ পরিষদ নামের স্থানীয় একটি সংগঠন।

সফরের শুরুতে ২১ সেপ্টেম্বর একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পচেফস্ট্রমে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৬ অক্টোবর। ১৫, ১৮ ও ২২ অক্টোবর ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমে কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে।

প্রথম টি-টোয়েন্টি খেলতে ২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে ফিরবে বাংলাদেশ। ২৯ অক্টোবর পচেফস্ট্রমে দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ করবে টাইগাররা।

এই দলের সঙ্গে নেই তামিম ইকবাল খান। ড্যাশিং ওপেনার পাকিস্তান থেকে দেশে ফিরে পরে যোগ দেবেন দলের সঙ্গে। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাসহ ওয়ানডে দলের বাকি সদস্যরা দেশ ছাড়বেন অক্টোবরের প্রথম স্বপ্তাহে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের