,

তৃতীয় বিয়ে করলেন নায়িকা ময়ূরী

news-image

বিনোদন প্রতিবেদক : ফের বিয়ের পিড়িতে বসেছেন ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত নায়িকা ময়ূরী। আর এটি তার তৃতীয় বিয়ে। জানা গেছে, তার স্বামীর নাম শফিক জুয়েল। যিনি পেশায় একজন মাদরাসার শিক্ষক। চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন।

ময়ূরীর নিকট এক সূত্রে জানা গেছে, তার দ্বিতীয় স্বামী শ্রাবণ শাহের সঙ্গে ছাড়াছাড়ি হয় মাস তিনেক আগে। এরপর জুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের দেড় মাসের মধ্যে জুয়েলকে বিয়ে করেন ময়ূরী। টঙ্গীতে নতুন স্বামীর সঙ্গে সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছে ময়ূরীর আগের পক্ষের একমাত্র মেয়ে অ্যাঞ্জেল।

প্রসঙ্গত, ময়ূরীর প্রথম স্বামী রেজাউল করিম খান মিলন ছিলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ২০১৫ সালের ২৭শে সেপ্টেম্বর তিনি মারা যান। এরপর ময়ূরী দ্বিতীয়বারের মতো বিয়ে করেন চলচ্চিত্র অভিনেতা শ্রাবণ শাহকে। কিন্তু সেই সংসার টেকেনি। ময়ূরী সিনেমায় আত্মপ্রকাশ ঘটান ১৯৯৮ সালে ‘মৃত্যুর মুখে’ চলচ্চিত্রের মাধ্যমে। তার অভিনীত তিন শতাধিক ছবি মুক্তি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের