,

হাসপাতাল ছাড়লেন সিদ্দিকুর

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের টিয়ার গ্যাসের শেলের আঘাতে দৃষ্টিশক্তি হারানো রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রোববার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। রাজধানীর খিলক্ষেত এলাকায় আগে যে মেস বাসায় বাস করতেন,ছাড়পত্র পেয়ে তিনি সেখানেই উঠেছেন।

সন্ধ্যায় সিদ্দিকুর বলেন,চোখের জন্য সব ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। এ ছাড়া যে কোনও সমস্যায় তাকে হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে সিদ্দিকুরকে চাকরি দেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে তিনি সেখানে টেলিফোন অপারেটর পদে কাজ শুরু করবেন। গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিদ্দিকুর রহমানের হাতে নিয়োগপত্র তুলে দেন।

চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা বলেন,স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে ও বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার পরও সিদ্দিকুরের চোখের আলো ফেরেনি। একটি চোখে তিনি ঝাপসা দেখতে পান। ঘটনাটি কষ্টের ও বেদনাদায়ক। তাকে সান্ত্বনা জানানোর ভাষা আমাদের নেই। আগামী ১ অক্টোবর তাকে চাকরিতে যোগ দেবেন। এ জন্য তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার নতুন জীবনের জন্য আমাদের শুভকামনা থাকবে।

পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবি আদায়ে গত ২০ জুলাই রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের টিয়ার শেলের আঘাতে গুরুতর আহত হন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। দেশে-বিদেশে চিকিৎসা করালেও তার চোখের আলো ফেরেনি।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি