,

দলে ফিরেই গেইলের রেকর্ড

news-image

 

স্পোর্টস ডেস্ক :টি-টোয়েন্টি ক্রিকেটে সবসময় ব্যস্ত সময় পার করে থাকেন ক্রিস গেইল। কারণ জ্যামাইকান এই ব্যাটিং দানবের অন্যতম প্রধান কাজ বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া আসরগুলো চষে বেড়ানো। আর ব্যাটিং ঝড় উপহার দেয়া।

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বিশ্বের গেইলের জনপ্রিয়তা আকাশচুম্বি হলেও দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলা হয়না তার। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। আর শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে আবারও গেইলকে দেখা গেল উইন্ডিজের জার্সিতে। ইংল্যান্ডের বিপক্ষে ডারহামে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ব্যাটিং দানব। প্রত্যাবর্তনের ম্যাচটি স্মরণীয় করে রাখেন গেইল। একে তো ইংল্যান্ডকে ২১ রানে হারিয়েছে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা। পাশাপাশি ব্যাট হাতে গেইল নতুন কীর্তি গড়েছেন।

প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে একশ ছক্কা মারার রেকর্ড গড়েছেন ৩৭ বছর বয়সি গেইল। দলের জয়ের দিনে গেইলের ব্যাট থেকে আসে ৪০ রান। ২১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান গেইল। মাইলফলকে পৌঁছাতে গেইলের প্রয়োজন ছিল মাত্র এক ছক্কার। তবে তিনি ম্যাচটিতে ৪টি ছক্কা হাঁকান। অর্থাৎ সবমিলিয়ে গেইলের ছক্কার সংখ্যা ১০৩।

ইংল্যান্ডের বিপক্ষে গেইল সর্বোচ্চ ২৮টি ছক্কা মেরেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ছক্কা মেরেছেন। সবথেকে কম ২টি করে ছক্কা মেরেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। আয়ারল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ছক্কার খাতা খুলতে পারেননি মারকুটে এ ব্যাটসম্যান।

টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর তালিকায় পরের চারটি পজিশনে আছেন ব্রেন্ডন ম্যাককালাম (৯১), শেন ওয়াটসন (৮৩), মার্টিন গাপটিল (৭৬) এবং যুবরাজ সিং (৭৪)।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের