,

রোনালদোর বায়োপিকে অভিনয় করতে চান টাইগার

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা টাইগার শ্রফ। এক সময় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। এখন তিনি সম্পূর্ণ ভিন্ন পথে। তবে রুপালি পর্দায় ফুটবলার হওয়ার ইচ্ছে তার এখনো রয়েছে। এ অভিনেতা জানিয়েছেন, পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ভূমিকায় অভিনয় করতে চান তিনি।

সম্প্রতি ভারতে শুরু হয়েছে ফুটসালের দ্বিতীয় আসর। এতে নিজের দল মুম্বাই ওয়ারিয়রসের সমর্থনে হাজির হয়েছিলেন টাইগার। সেই সময় এ অভিনেতাকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে কোন ফুটবলারের বায়োপিক দেখতে এবং কার বায়োপিকে অভিনয় করতে চান তিনি?

এ প্রসঙ্গে টাইগার শ্রফ বলেন, ‘ফুটবলারদের নিয়ে বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে। এখানে (ফুটসালে) একজন কিংবদন্তি রয়েছেন, রোনালদিনহো (ব্রাজিল)। সুতরাং তার সংগ্রাম ও তিনি কোথা থেকে উঠে এসেছেন তা নিয়ে সিনেমা তৈরি হতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমার ব্যক্তিগত পছন্দ ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু আমি যতটুকু জানি তাকে নিয়ে ইতোমধ্যে সিনেমা তৈরি হয়েছে। যদি সুযোগ পাই, আমি অবশ্যই রোনালদোর বায়োপিকে অভিনয় করব কারণ আমি ফুটবল খেলতে পছন্দ করি এবং যদি কখনো সুযোগ হয় আমার ফুটবল দক্ষতা পর্দায় দেখাতে চাই।’

ফুটবলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মুন্না মাইকেলখ্যাত এ অভিনেতা বলেন, ‘আমি ফুটবলের ভক্ত। ছোটবেলা থেকেই ফুটবল খেলে আসছি। আমার ইচ্ছে ছিল দেশের প্রতিনিধিত্ব করা কিন্তু ভাগ্যে অন্যকিছু ছিল। আমি যেখানেই থাকি না কেন এই খেলার প্রচারণা করে যাব এবং বিশ্বাস করি এটি এগিয়ে যাবে কারণ আমাদের অনেক সম্ভাবনা রয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে