,

ঘুমকাতুরে আমির

news-image

বিনোদন ডেস্ক : সিক্রেট সুপারস্টার সিনেমার পরিচালক আদভাইত চন্দন। দীর্ঘ ১১ বছর ধরে আমির খানের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া এ অভিনেতার তারে জমিন পার এবং ধোবি ঘাট সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি পিকে অভিনেতা সম্পর্কে একটি গোপন তথ্য জানিয়েছেন চন্দন।

আদভাইত চন্দন বলেন, ‘আমি যে গোপন ব্যাপারটি প্রকাশ করছি এ জন্য আমির স্যার আমাকে মারতেও পারেন। একবার যদি তিনি ঘুমিয়ে পড়েন তা হলে তাকে জাগানো খুব কঠিন হয়ে পড়ে। যখন তার সিনেমা মুক্তি পায় না অথবা তিনি বিশ্রামে থাকেন তখন এমনটা তিনি করে থাকেন।’

নিউ ইয়র্কে সার্কাস দেখতে যাওয়ার একটি ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘এটি ছিল খুবই বিখ্যাত সার্কাস। টিকিটের মূল্যও খুব চড়া ছিল। কিন্তু আমি এটি দেখতে চাইছিলাম এবং বিষয়টি আমির স্যারকে জানাই। তিনি রাজিও হয়ে যান। টিকিটের মূল্য ছিল প্রায় ৪০-৫০ হাজার রুপি। আমি সময় মতো তৈরি হয়ে যাই। কিন্তু আমির স্যারকে আর ঘুম থেকে জাগাতে পারি না। এ জন্য আমাদের আর যাওয়া হয়নি। কিন্তু যখন তার কোনো কাজ থাকে তখন আধা ঘণ্টা আগেই তিনি সেখানে পৌঁছে যান।’

সিক্রেট সুপারস্টার সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে আদভাইত চন্দনের। এতে শক্তি কুমার নামের একজন প্রসিদ্ধ সংগীত পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন আমির খান। সিনেমায় আরো অভিনয় করছেন জাইরা ওয়াসিম, মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। এর আগে আমির খানের দঙ্গল সিনেমায় অভিনয় করেন জাইরা। আগামী দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের