,

‘রোহিঙ্গা গণহত্যার ঘটনায় বিশ্ব বিবেক আজ স্তব্ধ’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘মিয়ানমারের রোহিঙ্গাদের কান্নায় পৃথিবীর আকাশ-বাতাস আজ ভারী হয়ে উঠেছে। গণহত্যা করা হচ্ছে অসংখ্য নিষ্পাপ নারী-শিশু যুবক ও বৃদ্ধাকে। এসব ঘটনায় বিশ্ব বিবেক আজ স্তব্ধ।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মিয়ানমারে গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, ভয়াবহ পাশবিক অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এ মানববন্ধনের আয়োজন করে।

কাজী রিয়াজুল হক বলেন, রোহিঙ্গারা মায়ানমারের রাখাইন রাজ্যের নাগরিক। তারা সে দেশের সরকারকে ভোট দিয়েছে, তাই তারা মিয়ানমারে বসবাস করার অধিকার রাখে। বিশ্ব মানবতার স্বার্থে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার যে ভূমিকা নিয়েছে এটা অব্যাহত থাকলে মিয়ানমার সরকার নির্যাতিত রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হবে।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগ দিতে শনিবার প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন। তার কাছে আমাদের দাবি সেই অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে নির্যাতিত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হোক। পাশাপাশি জাতিসংঘসহ বিশ্ব নেতাদের প্রতি আমাদের দাবি থাকবে রোহিঙ্গা সংকট সমাধানে মায়ানমারের ওপর যেন চাপ প্রয়োগ করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের