,

ধোনি-পান্ডিয়ায় ভারতের সংগ্রহ ২৮১

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ফেবারিট হিসেবেই মাঠে নামে ভারত। কিন্তু অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে ১১ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টিম ইন্ডিয়া। এরপর দেখতে দেখতে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি এবং ভুবনেশ্বর কুমারের দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সামনে ২৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় বিরাট কোহলির দল।

চেন্নাইয়ের এমএস চিদাম্বরম টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। শুরুর ধাক্কা সামলে শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে টিম ইন্ডিয়া।

পান্ডিয়া ৬৩ বলে পাঁচটি করে চার-ছক্কায় ৮৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। ধোনি ৮৮ বলে চারটি চার ও দুটি ছক্কায় খেলেন ৭৯ রানের ইনিংস। এছাড়া কেদার যাদব ৪০ এবং ভুবনেশ্বর করেন ৩২ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান কোল্টার-নিল নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া মার্কাস স্টোয়নিস দুটি এবং জেমস ফকনার অ্যাডাম জাম্পা নেন একটি উইকেট।

৮৭ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে পান্ডিয়া ও ধোনি মিলে ১১৮ রানের অসাধারণ জুটি গড়লে ম্যাচে ফিরে আসে ভারত। দারুণ খেলতে থাকা পান্ডিয়া অজি স্পিনার জাম্পার করা ৩৭তম ওভারে তিনটি ছক্কা ও একটি চার হাঁকালে ২৪ রান পায় ভারত। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি টিম ইন্ডিয়াকে। দলীয় ২০৫ রানের মাথায় পান্ডিয়া ফিরে গেলেও ভুবনেশ্বরকে নিয়ে ৫৩ বলে ৭২ রানেরআরেকটি দারুণ জুটি গড়ে দলকে বড় সংগ্রহ পাইয়ে দেন ধোনি।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের বাকি চারটি ম্যাচ যথাক্রমে ২১, ২৪, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবরে মাঠে গড়াবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচগুলো মাঠে গড়াবে অক্টোবরের ৭, ১০ ও ১৩ তারিখে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে