,

দিবালার হ্যাটট্রিকে জুভেন্টাসের ‘দারুণ’ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ট্রান্সফার মার্কেটে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাবগুলো তাকে পেতে কেন মরিয়া ছিল সেটিই যেন প্রমাণ করে চলেছেন পাওলো দিবালা। রোববার ইতালিয়ান লিগে সাসসুয়োলোর বিপক্ষে অপ্রতিরোধ্য এক দিবালার দেখা মিলল। তার দুর্দান্ত নৈপুণ্যে প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে জুভেন্টাস।

মাপেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জুভেন্টাসের হয়ে হ্যাটট্রিক করেন দিবালা। জুভদের হয়ে ১০০তম ম্যাচকে দারুণ হ্যাটট্রিক দিয়ে স্মরণীয় করে রাখলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। সাসসুয়োলোর হয়ে ব্যবধান কমানো গোলটি করেন মাতেও পোলিতানো।

প্রতিপক্ষের মাঠে খেলার ১৬তম মিনিটে কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় জুভেন্টাস। বাম দিক থেকে মারিও মানজুকিচের বাড়ানো বলে ডি-বক্সের বাইরে থেকে বুলেটগতির শটে প্রতিপক্ষের জাল কাঁপান দিবালা। জুভেন্টাসের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল দিবালার ৫০তম গোল; পরে সংখ্যাটিকে আরো সমৃদ্ধ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বিরতির পরপরই জুভেন্টাসের হয়ে ব্যবধান বাড়ায় জুভেন্টাস। হুয়ান কুয়াদ্রাদোর পাস থেকে বল পেতেই সাসসুয়োলোর কয়েকজন ডিফেন্ডার দিবালাকে ঘিরে ধরে। তাদের বাধা পেরিয়ে কনসিগলিকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান ২-০ করে ফেলেন পালেরমোর সাবেক ফরোয়ার্ড।

দুই মিনিট পর ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে থাকে সাসসুয়োলো। সতীর্থের বাড়োন ক্রস বুক দিয়ে নামিয়ে পোলিতানোকে পাস থেকে আদজাপোং। তাকে ঠেকাতে গোলমুখ ছেড়ে বেরিয়ে আসেন জিয়ানলুইজি বুফন। এই সুযোগে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান পোলিতানো।

তবে সাসসুয়েলোর স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি জুভেন্টাসের জয় নিশ্চিত করেন দিবালা। দিবালার নেয়া বাম পায়ের ফ্রি-কিক রুখার কোনো সাধ্যই ছিল না কনসিগলির।

ইতালিয়ান লিগের নতুন মৌসুমে টানা চতুর্থ জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল জুভেন্টাস। সমান ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেল ইন্টার মিলান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে