,

অন্তরঙ্গদৃশ্যে অভিনয় করবেন না ডেইজি শাহ

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। জয় হো সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করে বিশেষ পরিচিতি পান এ নায়িকা। এরপর তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হেট স্টোরি-থ্রিতে খোলামেলা চরিত্রে অভিনয় করে প্রশংসা ও সমালোচনা দুটোই কুুড়িয়েছেন এ অভিনেত্রী।

তবে এবার খোলামেলা চরিত্রে আর অভিনয় করবেন না বলে জানিয়েছেন ডেইজি। স্থানীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডেইজি শাহ বলেন, ‘সাদামাটা ইমেজ দূর করতে আমি ভেবে চিন্তেই সিনেমাটি করেছি। মানুষ মনে করে আমি শুধু সাধারণ চরিত্রগুলোর জন্যই উপযুক্ত। এই মনোভাব দূর করতে চেয়েছি এবং এজন্যই হেট স্টোরি-থ্রি করেছি। এর মানে এই নয় যে আমি পুনরায় এই ধরনের সিনেমায় অভিনয় করব। ’

শোনা যাচ্ছে, সালমানের রেস-থ্রি সিনেমায় অভিনয় করবেন ডেইজি। সিনেমায় তিনটি নারী চরিত্র থাকছে। এর মধ্যে একটি চরিত্রে ডেইজিকে নিতে চাইছেন সালমান ও প্রযোজক রমেশ তাওরানি। সবকিছু ঠিক থাকলে এটি হবে সালমানের সঙ্গে এ অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।

এছাড়া যুক্তরাজ্যে সালমানের দাবাং ট্যুরে অংশ নিচ্ছেন ডেইজি। এতে জয় হো, হেট স্টোরি-থ্রি সিনেমার গানে পারফর্ম করবেন তিনি। এছাড়া সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফের জনপ্রিয় গান ‘কালা চশমা’র সঙ্গেও তাকে পারফর্ম করতে দেখা যাবে বলে জানা গেছে। এ ট্যুরে আরও থাকছেন-সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, মনীশ পাল, বাদশাহ, সুরাজ পাঞ্চোলি, প্রভু দেবা এবং কামাল খান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে