সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজ-বাবরের উন্নতি, সাকিব শীর্ষেই

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। এই কাটার মাস্টার জায়গা করে নিয়েছেন শীর্ষ পাঁচে। অন্যদিকে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাবর আজমের। এই পাকিস্তানি ব্যাটসম্যান ২১ ধাপ এগিয়ে ছয় নম্বরে ওঠে এসেছেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাটিংয়ের পুরস্কারস্বরূপ র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দেন বাবর। অন্যদিকে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই রয়েছেন সাকিব আল হাসান।

বিশ্ব একাদশের বিপক্ষে প্রথম ম্যাচে ৮৬ রানের দারুণ ইনিংস খেলেন বাবর। এরপর বাকি দুই ম্যাচে যথাক্রমে ৪৫ এবং ৪৮ রান করেন তিনি। সিরিজে সর্বোচ্চ (১৭৯) রান করেন বাবর। তার চেয়ে ৯ রান কম করা স্বদেশি আহমেদ শেহজাদ নয় ধাপ এগিয়ে যৌথভাবে ২২ নম্বরে জায়গা করে নিয়েছেন।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শোয়েব মালিকেরও। তিন ম্যাচ সিরিজে ৯৪ রান করা এই পাকিস্তানি ব্যাটসম্যান চার ধাপ এগিয়ে ৩০ নম্বরে ওঠে এসেছেন। পাকিস্তানের লেগস্পিনার শাদাব খান ৩২ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬৬ নম্বরে ওঠে এসেছেন।

টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। জসপ্রিত বুমরাহ ও ইমরান তাহির রয়েছেন শীর্ষ তিনে। সাকিব আল হাসান ভারতের রবিচন্দ্রন অশ্বিনের চেয়ে একধাপ এগিয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিনের চেয়ে একধাপ পিছিয়ে নয় নম্বরেই রয়েছেন। স্যামুয়েল বদ্রির সঙ্গে স্থান বিনিময় করে পাঁচ নম্বরে ওঠে এসেছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। আফগানিস্তানের স্পিনার রশিদ খান চার নম্বরেই রয়েছেন। জেমস ফকনারের অবস্থান সাতে।

সাকিব সর্বোচ্চ ৩৫৪ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল ৩৪৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে
অবস্থান করছেন। তিন নম্বরে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবী (২৭৫) সাকিবের চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন। ২০৩ পয়েন্ট নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ পাঁচ নম্বরে রয়েছেন।

এদিকে টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। শনিবার রাতে ইংল্যান্ডকে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ২০ রানে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সুবাদে ইংল্যান্ডের সঙ্গে জায়গা বদল করে একধাপ এগিয়ে তিন নম্বরে ওঠে এসেছে ক্যারিবিয়ানরা (১২০)। অন্যদিকে ইংল্যান্ডের (১১৯) অবনতির সুযোগে পাকিস্তান (১২১) একধাপ এগিয়ে ওঠে এসেছে দুই নম্বরে। নিউজিল্যান্ড (১২৫) যথারীতি শীর্ষে রয়েছে। আফগানিস্তানের (৮৬) চেয়ে একধাপ পিছিয়ে বাংলাদেশ (৭৮) দশ নম্বরেই রয়েছে। ভারত (১১৬), দক্ষিণ আফ্রিকা (১১০), অস্ট্রেলিয়া (১১০) ও শ্রীলঙ্কা (৯৩) রয়েছে শীর্ষ আটে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা