,

‘বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিমা বিসর্জন’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সনাতন ধর্মাবলম্বীরা বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিমা বিসর্জন দিতে পারবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই এনন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এ সময় ঢাকাতে সার্বক্ষনিক একটি মনিটরিং সেল থাকবে। তারা নিরাপত্তাব্যবস্থা তদারক করবে। তা ছাড়া প্রতিমা বিসর্জনের দিন আশুরার তাজিয়া মিছিল হবে, যাতে মিছিল ও প্রতিমা বিসর্জন যাত্রা এক রুটে না হয়, সেটা মনিটরিং সেল দেখবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেনন, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোথাও যাতে কোনো অঘটন না ঘটে, সে জন্য ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবেন। এ ছাড়া সারা দেশের ৩০ হাজার ৭৭টি পূজামণ্ডপে পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা