সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিডিয়াপাড়ায় কত রকম নোংরামি চলে তাতো সবারই জানা : হ্যাপি

news-image

 

বিনোদন ডেস্ক :বেশিরভাগ নায়িকা, গায়িকাদের শেষ বয়সের পরিণতি ‘অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না’ টাইপ শিরোনামে নিউজ! এছাড়া নায়িকা গায়িকারা অর্থের অভাব থাকুক বা না থাকুক তাদের জন্য পারিশ্রমিক হিসাবে জাহান্নাম তো থাকছেই (তওবা না করলে)!

এরা এতো বোকা কেন হয়! এরা কি বোঝে না তাদের রূপ যৌবনকে পুঁজি করে ব্যবসা চলে, রমরমা ব্যবসা! কাজ শেষ তো, থুথুর মত ফেলে দেয়! অথচ আজকের নায়িকা-গায়িকারা গর্ব করে দুনিয়া কাঁপাচ্ছে। কাল কি হবে, কোনো হুশ আছে?

সিনেমাপাড়ায়, মিডিয়াপাড়ায় ক্যামেরার সামনে-পেছনে কতরকম নোংরামি চলে তা তো সবার কম বেশি জানা।

আজকের এই রূপ কয়দিন? এই রূপ দিয়ে কোটি কোটি পুরুষের রাতের ঘুম হারাম করাই শুধু সম্ভব। একজন জান্নাতি জন্ম দেওয়া সম্ভব নয়!
আমিও ছিলাম তোমাদের কাতারে! রূপ-যৌবন তোমাদের চেয়ে কম ছিল না। জান্নাত পাবো কিনা জানি না। তবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার এই জঘন্য অন্ধকার পথ থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ! এখন তাই আশা করার সাহস করি, হয়ত আল্লাহ জাহান্নাম থেকে হেফাযত করবেন!

যারা তোমরা মিডিয়া-ফিল্ম নিয়ে পড়ে আছো, তোমরা স্বীকার করো বা না করো, এটা যে কত নোংরাজগত তা তোমরা ভালমতই জানো। এখনো সময় আছে, ফিরে আসো! অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ!

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা