,

ফের বাদ পড়লেন হিগুয়েইন

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে আর্জেন্টাইন দল থেকে আবারও বাদ পড়েছেন জুভেন্টাসের তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন।

উরুগুয়ে ও ভেনিজুয়েলার বিপক্ষে সর্বশেষ দুটি ড্র হওয়া ম্যাচেও হিগুয়েইনকে বিবেচনা করেননি কোচ জর্জ সাম্পাওলি।

দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে এখনও আর্জেন্টিনার অবস্থান পঞ্চম। আগামী ৬ অক্টোবর পেরু ও ১১ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ওপরই আর্জেন্টিনার ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ভাগ্য নির্ভর করছে।
সিরি-আ জায়ান্টদের হয়ে দুই গোল করা সত্বেও হিগুয়েইনকে ২১ জনের দলে রাখেননি সাম্পাওলি। থাইয়ের ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন আরেক তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া। তবে বাছাইপর্বের আসন্ন দুটি ম্যাচের জন্য তাকে দলভুক্ত করা হয়েছে। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন জেনিতের মিডফিল্ডার এমিলিয়ানো রিগোনি ও ফিওরেনটিনার ডিফেন্ডার জারমান পাজ্জেলা।

স্কোয়াড:

গোলরক্ষক: নাহুয়েল গাজমান, অগাস্টিন মারচেসিন, সার্জিও রোমেরো।

ডিফেন্ডার: ফেডেরিকো ফাজিও, এমানুয়েল, জেভিয়ার মাসচেরানো, গ্যাব্রিয়েল মারকাডো, নিকোলাস ওটামেন্ডি, জারমান পাজ্জেলা।

মিডফিল্ডার: মার্কোস অকুনা, এভার বানেগা, লুকাস বিগলিয়া, লিওনার্দো পারেডেস, আলেহান্দ্রো গোমেজ, এমিলিয়ানো রিগোনি, এডুয়ার্ডো সালভিও।

ফরোয়ার্ড: সার্জিও আগুয়েরো, পাওলো ডিবালা, এ্যাঞ্জেল ডি মারিয়া, মাওরো ইকার্দি, লিওনেল মেসি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের