,

ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুধাবি থেকে ইত্তেহাদের একটি ফ্লাইটে রবিবার ৪টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।

১৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউইর্য়ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ায় অবস্থান করে জাতিসংঘ অধিবেশনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

২৯ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ১০টায় লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন তিনি। এরপর ১ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-০২) ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। সোমবার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের