,

রাজশাহী কিংসের হয়ে খেলবেন কাটার মাস্টার

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসের হয়ে এবার খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বেশিরভাগ খেলোয়াড়কে ধরে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ার ড্রাফটের উত্তেজনা কমিয়ে দিয়েছিল আগেই। শনিবার দুপুরে বিপিএলের পঞ্চম আসরের ড্রাফটে মূল আকর্ষণ ছিলেন মুস্তাফিজই।

সাত আইকন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি কিন মুর্তজা, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও সাব্বির রহমানকে আগেই বেছে নিয়েছে সাত দল। আইকন হিসেবে বরিশাল বুলস নিয়েছিল মুস্তাফিজকেও। তবে আর্থিক অব্যবস্থাপনার দায়ে বরিশালের ফ্র্যাঞ্চাইজিকে নিষিদ্ধ করায় আবার প্লেয়ার্স ড্রাফটে আসেন মুস্তাফিজ। ড্রাফটে একমাত্র ‘এ‍’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার ছিলেন তিনি।

ড্রাফটের শুরুতেই নির্ধারিত কে পাবেন মুস্তাফিজকে। প্রথমেই লটারি করে ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রম ঠিক করা হবে। লটারিতে প্রথম হওয়া রাজশাহী কিংস সবার আগে সুযোগ পেয়ে মুস্তাফিজকে নেয়।

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর নতুন ভেন্যু সিলেটে শুরু হবে জমজমাট বিপিএলের এবারের আসর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের