,

৯ বছর পর টাইগারদের আফ্রিকা অভিযান শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা অভিযান শুরু হচ্ছে টাইগারদের। আজ শনিবার দুই দফায় ক্রিকেটাররা বিমানে উঠবেন। সকাল ১০টায় উড়াল দিয়েছেন দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও তিন খেলোয়াড় মাহমুদ উল্লাহ, তাইজুল ইসলাম, লিটন দাস। বাকিরা যাবেন সন্ধ্যা সাড়ে ৭টায়। এ ছাড়া বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকা যাবেন একা একাই।

দক্ষিণ আফ্রিকা পৌঁছে জোহানেসবার্গের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সানফ্লাওয়ার এ উঠবেন মুশফিকরা। আগামী ২১ সেপ্টেম্বর বেনোনিতে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে ৯ বছর পর দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পূর্ণাঙ্গ সফর শুরু হবে। প্রস্তুতি ম্যাচের ভেন্যু সাহারা পার্ক জোহানেসবার্গের টিম হোটেল থেকে আধাঘণ্টার দূরত্বে অবস্থিত। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে প্রথম টেস্টের ভেন্যু পচেফস্ট্রুমে মুশফিকরা রওনা দেবেন ২৪ অক্টোবর।

এদিকে জানা গেছে, তামিম ইকবাল পাকিস্তান থেকে আজ সন্ধ্যায় বাংলাদেশে আসবেন। আগামীকাল রবিবার তিনি দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন বলে বিসিবি সূত্রে জানাগেছে।

পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বাদে কোচিং স্টাফের অন্যরা এখন ছুটিতে। প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহেসহ বাকিরা দলের সঙ্গে একেবারে দক্ষিণ আফ্রিকায় যোগ দেবেন। দেড় মাসের এই লম্বা সফরে টাইগাররা ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের