মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধোনিকে কেন ‘গোট’ বললেন ভারতের জামাই শোয়েব?

news-image

স্পোর্টস ডেস্ক : মাঠ এবং মাঠের বাইরে ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে কথার লড়াই চলতেই থাকে। অজিদের সঙ্গেও একই অবস্থা। ম্যাচ জিততে একে অপরকে তিক্ততার সুরে বিঁধতে ছাড়েননি ক্রিকেটাররা। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে স্লেজিং। এটা যদি ভারত-পাকিস্তান অথবা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ যুদ্ধ হয় তাহলে স্লেজিং অনেক ক্ষেত্রেই মাত্রা ছাড়িয়ে যায়। কিন্তু কোনো উস্কানি ছাড়া ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ‘গোট (GOAT) বলে বসলেন কেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক?

টুইটারে প্রশ্ন-উত্তর পর্বে শোয়েব মালিককে ভারতীয় ক্রিকেট ফ্যানদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, ধোনি সম্পর্কে তার ভাবনা কি? উত্তরে মালিক লেখেন, ‘Legend GOAT’। কিন্তু কেন এমন বললেন সাবেক পাকিস্তানি অধিনায়ক তথা সানিয়া মির্জার স্বামী? আসলে ভারতের দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ককে সর্বকালের সেরা (GREATEST OF ALL TIME) বোঝাতে গিয়ে এই মন্তব্য করেন মালিক।

শোয়েব মালিকের এই মন্তব্যের কারণে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারত ও পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা। গত জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে শেষবার সাক্ষাত হয়েছিল ভারত ও পাকিস্তানের। এখানেই শেষ সাক্ষাত ধোনি ও মালিকেরও। ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পায় পাকিস্তান।

লিগ ম্যাচে অবশ্য ভারতের কাছে হারে পাকিস্তান।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য তৈরি হচ্ছেন সাবেক ভারত অধিনায়ক ধোনি। আর বিশ্ব একাদশের বিপক্ষে ইন্ডিপেন্ডেস কাপ জিতে আনন্দে ভাসছেন শোয়েব মালিক। ৩ মার্চ, ২০০৯ লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে জঙ্গিহানার পর আবারও পাকিস্তানে পা রাখলেন টেস্ট ক্রিকেটাররা। শুক্রবার রাতে ৩৩ রানে বিশ্ব একাদশকে হারিয়ে ২-১ ব্যবধানে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু