,

ক্যামেরার পিছনে কী হয় দেখাব : পায়েল

news-image

 

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী পায়েল সরকার। ইতোমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা চলচ্চিত্র সার্কাস।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পায়েল। এর অন্যতম আকর্ষণও তিনি। সিনেমাটির গল্প প্রসঙ্গে জানাতে গিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ অভিনেত্রী বলেন, ‘শুটিং করতে গিয়ে ক্যামেরার পিছনে যা যা হয় সেটাও খুব এন্টারটেইনিং। চলচ্চিত্র সার্কাস-এ ঠিক সেটাই দেখাব আমরা। এই যে এত গুঞ্জন করি, তার কতটা সত্যি, কতটা নয় সেটাও বোঝা যাবে এই সিনেমাতে।’

এক ঝাঁক তারকাকে নিয়ে চলচ্চিত্র সার্কাস সিনেমাটি পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক। একটি সিনেমার সঙ্গে যুক্ত সব মানুষকেই পর্দায় তুলে ধরবেন নির্মাতারা। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার ও গান। আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে আরো অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, অরিন্দম শীল, সুদীপ্তা চক্রবর্তী, গার্গী রয় চৌধুরী, রুদ্রনীল ঘোষ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের