,

সিনেমা পাড়ায় কত রকম নোংরামি চলে তা তো সবার কম বেশি জানা : হ্যাপি

news-image

বিনোদন প্রতিবেদক :  নাজনীন আক্তার হ্যাপি  তথা নিজেকে চলচ্চিত্রাঙ্গন থেকে বিছিন্ন করে নেওয়া আমাতুল্লাহ আজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে নায়ক-নায়িকা, গায়িকাদের প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছন- বেশিরভাগ নায়িকা, গায়িকাদের শেষ বয়সের পরিণতি ‘অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না’ টাইপ শিরোনামে নিউজ! এছাড়া নায়িকা গায়িকার অর্থের অভাব থাকুক বা না থাকুক তাদের জন্য পারিশ্রমিক হিসেবে জাহান্নাম তো থাকছেই! এরা এতো বোকা কেন হয়! এরা কী বোঝে না তাদের রূপ যৌবনকে পুঁজি করে ব্যবসা চলে, রমরমা ব্যবসা! কাজ শেষ তো, থুতুর মতো ফেলে দেয়! অথচ আজকের নায়িকা-গায়িকারা গর্ব করে দুনিয়া কাঁপাচ্ছে। কাল কী হবে, কোনো হুঁশ আছে? সিনেমাপাড়ায়, মিডিয়াপাড়ায় ক্যামেরার সামনে-পেছনে কতরকম নোংরামি চলে তা তো সবার কম বেশি জানা। আজকের এই রূপ কয়দিন?এই রূপ দিয়ে কোটি কোটি পুরুষের রাতের ঘুম হারাম করাই শুধু সম্ভব, একজন জান্নাতি জন্ম দেওয়া সম্ভব নয়! আমিও ছিলাম তোমাদের কাতারে! রূপ-যৌবন তোমাদের চেয়ে কম ছিল না। জান্নাত পাব কী না জানি না। তবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার এই জঘন্য অন্ধকার পথ থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ! এখন তাই আশা করার সাহস করি, হয়ত আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করবেন! যারা তোমরা মিডিয়া-ফিল্ম নিয়ে পড়ে আছো, তোমরা স্বীকার করো বা না করো, এটা যে কত নোংরাজগত তা তোমরা ভালো মতোই জানো। এখনো সময় আছে, ফিরে আসো! আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ!

নাজনীন আক্তার হ্যাপি তথা আমাতুল্লাহ’র ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিন শট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের