,

পূর্ণিমার কোলে আব্রাহাম

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন ধরে বড়পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পূর্ণিমা। কিন্তু নাটক, বিজ্ঞাপন, ইভেন্ট, ফিল্মি আড্ডা কিংবা সহকর্মীদের সঙ্গে গেটটুগেদার, সব জায়গাতেই সরব পূর্ণিমা। অন্যদিকে শাকিব-অপু পুত্র আব্রাহাম খান জয়। জন্মের পরপরই রীতিমত তারকা বনে গিয়েছে সে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার নতুন কোন ছবি পোস্ট করা হলেই অল্প সময়ের মধ্যেই সেটি ভাইরাল হয়ে পড়ে। এই তো গত কয়েকদিন আগে পূর্ণিমা আব্রাহামের সঙ্গে তার ফেসবুক থেকে একটি ছবি পোস্ট করেছেন। এরপর থেকেই লাইক আর কমেন্টের ঝড় বইছে সে ছবিতে।

এদিকে আসছে ২৭ সেপ্টেম্বর আব্রাহামের প্রথম জন্মদিন। অপু এবং শাকিবের জীবনে এটি একটি বিশেষ দিন। দিনটিকে ঘিরে নানান পরিকল্পনা এঁটেছেন অপু-শাকিব। আর নানা হিসেব-নিকেশও শুরু করে দিয়েছেন।

গত ১০ এপ্রিল, কোলের শিশু নিয়ে প্রকাশ্যে এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসার পর গত বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতায় তাদের এই সন্তান হয়। দীর্ঘদিনের ঘর-সংসারও তাদের। অবন্তী বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নিয়ে শাকিবকে বিয়ে করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের