,

একটি সেক্স এমএমএস বদলে দিলো রাইমার জীবন! (ভিডিও)

news-image

ভারতে সিনেমা থেকে শুরু করে টিভি সিরিয়ালেও দেখানো হচ্ছে যৌনতা। পিছিয়ে নেই ওয়েব সিরিজগুলোও। ‘রাগিনী এমএমএস রিটার্ন’ তেমন একটি হিন্দি সিরিজ যেখানে অভিনয় করেছেন রিয়া সেন। আর এদিকে বাংলা একটি ওয়েব সিরিজে নাম লেখালেন তার বোন রাইমা সেন। রহস্য ও যৌনতাকে হাতিয়ার করে এই থ্রিলার ওয়েব সিরিজ আসতে চলেছে, যার নাম হ্যালো।

সম্প্রতি মুক্তি পেয়েছে ট্রেলার। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন, অন্য নারীর সঙ্গে স্বামীর সম্পর্ক, পারিবারিক অশান্তি, এই হল গল্পের উপজীব্য। ট্রেলার থেকেই তা পরিষ্কার। স্বামীর পরকীয়া মেনে নিতে পারেননি স্ত্রী। তাই তো স্বামীকে একসময় তিনি বলে ওঠেন ‘স্বামী প্রেম করলে দোষ নেই। আর স্ত্রী প্রেম করলে বা অন্য কারোর সঙ্গে শুলেই দোষ?’

জানা গেছে, হইচই অ্যাপ ডাউনলোড করলে দেখা যাবে এই ওয়েব সিরিজটি। আগামী ২০ তারিখের পর ওয়েব সিরিজ দেখা যাবে। প্রথম দুটি এপিসোড ইউটিউবে দেখা যাবে। সব এপিসোডগুলি দেখতে গেলে হইচই অ্যাপ ফোনে ডাউনলোড করতে হবে। অনির্বান মল্লিক পরিচালিত ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার ও জয় সেনগুপ্ত।

গল্পের প্রেক্ষাপট কলকাতার এক বনেদি বাড়ির দুর্গাপুজো। বাড়ির বউ নন্দিতার ফোনে একটি মেসেজ আসে। সেই মেসেজ অশান্তি ডেকে আনে নন্দিতার জীবনে। পাশাপাশি স্বামীর সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক আছে, জানতে পারেন তিনি। মোবাইলে একটি ভিডিওতে স্বামীকে অন্য মেয়ের সঙ্গে সহবাস করতে দেখেন। শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। স্বামী বুঝতে পারেন, তার পিছনে গোয়েন্দা লাগানো হয়েছে। কে বা কারা লাগিয়েছে তা পরিষ্কার নয়। এভাবে গল্প এগোতে থাকে। একের পর এক রহস্যের উদ্ভব হয় গল্পে। দেখুন সেই প্রেম, ‌যৌনতা এবং পরকীয়ায় ভরপুর’ হ্যালো’র ট্রেলার…

সূত্র: কোইমোই বলিউড নিউজ ও ইউটিউব।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের