,

দিন-দুপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে যুবলীগ কর্মীদের ধর্ষণ

news-image

নিউজ ডেস্ক : সোনাগাজীর কাজীর হাটে দিন-দুপুরে স্বামীকে বেঁধে রেখে নববধূকে ধর্ষণ করে তার স্বর্ণালংকার লুট করে নিয়েছে যুবলীগ কর্মীরা। দীর্ঘ ৩ ঘণ্টা জিম্মি থাকার পর স্থানীয় ইউপি মেম্বারের সহযোগিতায় আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করা হয়।

ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় অপরাধীদের বিরুদ্ধে শুক্রবার রাতে সোনাগাজী থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নোয়াখালীর বসুরহাট এলাকার এক প্রবাসী যুবক তার নতুন স্ত্রীকে নিয়ে পাশের সোনাগাজী উপজেলার ছোট ফেনী নদীর কাজীরহাট স্লুইচ গেইট এলাকায় নৌকা ভ্রমণে আসেন। এ সময় স্থানীয় যুবলীগের কর্মীরা অস্ত্রের ভয় দেখিয়ে স্লুইচ গেট এলাকার আশ্রয়কেন্দ্রের জামালের ঘরে স্বামীকে বেঁধে রেখে নববধূকে ধর্ষণ করে। পরে এক ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৬ হাজার টাকা ও ২টি মোবাইলফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

বিকাল ৩টায় স্থানীয়রা ইউপি মেম্বার টিপনকে বিষয়টি জানালে তার সহযোগিতায় স্বামী-স্ত্রীকে তাদের আস্তানা থেকে উদ্ধার করা হয়। মেম্বার টিপন বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে আহত স্বামীর কাছে ঘটনা শুনে তাদের সোনাগাজী থানায় পাঠিয়ে দেন।

রাতে স্বামী বাদী হয়ে রাসেল ও এমরানকে আসামি করে মামলা দায়ের করেন। লোকলজ্জার কারণে ওই স্বামী তার স্ত্রীর ধর্ষণের বিষয়টি এড়িয়ে যান।

ইউপি চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু যুগান্তরকে জানান, রাসেল ও এমরান এরই মধ্যে এ এলাকায় ঘুরতে আসা অনেক নারীর শ্লীলতাহানিসহ নানা ঘটনা ঘটিয়েছে। জেলা যুবলীগের এক শীর্ষ নেতার কারণে তাদের গ্রেফতার করছে না পুলিশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের