,

দিনমজুরের কার্ডে অভিনেত্রীর ছবি

news-image

বিনোদন ডেস্ক : দিনমজুর নারীর রাতারাতি অভিনেত্রী হওয়া শুধু চলচ্চিত্রে সম্ভব। তবে সম্প্রতি ভারতে বাস্তবে না হলেও স্মার্ট রেশন কার্ড বানানোর সময়ে ভুলবশত এক দিনমজুরের কার্ডে ছাপা হয়েছে এক জনপ্রিয় অভিনেত্রীর ছবি। ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর সালেম জেলার ওমালুর শহরে।

সংবাদ মাধ্যম জানিয়েছে ৪৩ বছরের সরোজা (৪৩) নামে এক নারী অন্যদের মতো নিজেও পিডিএস স্মার্টকার্ড ইস্যু করতে দিয়েছিলেন। কিন্তু কার্ড নিয়ে বাড়ি এসে চমকে যান তিনি। দেখেন তাতে নিজের ছবি নেই, ছাপা হয়েছে অভিনেত্রী কাজল অগ্রবালের ছবি।

কীভাবে এমনটা ঘটল, তা বুঝতে পারছিলেন না তিনি। ছবি ভুল থাকায় রেশন দোকানের কর্তারা রেশন দিতে অস্বীকার করেন সরোজাকে। শুধু ছবি বিভ্রান্তিই নয়, পিডিএস স্মার্ট কার্ডে তার স্বামীর নামেও ভুল রয়েছে।

তবে সালেমের জেলা রেশন সরবরাহ দফতর এ নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। এক আধিকারিক জানিয়েছেন, ই-সেবা কেন্দ্রে গিয়ে নতুন স্মার্টকার্ড করতে হবে সরোজাকে। এমন বিড়ম্বনায় শুধু সরোজা একাই পড়েননি, অনেকের রেশনকার্ডেই এই ধরনের ভুল ধরা পড়েছে। সূত্র : এবেলা

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের