,

তিশা এবার বড়পর্দায়

news-image

বিনোদন প্রতিবেদক : অনেকদিন ধরেই চলচ্চিত্রে কাজের প্রস্তুতি নিচ্ছিলেন তানজিন তিশা। ভালো পরিচালক ও গল্প খুঁজছিলেন তিনি। অবশেষে এই মডেল ও অভিনেত্রীর চাওয়ার সাথে পাওয়ার মিল হয়েছে। তাই প্রথমবারের মতো বড়পর্দায় কাজ করতে যাচ্ছেন এই তারকা। ‘ভবঘুরে’ শিরোনামের একটি ছবিতে তাকে দেখা যাবে। এটি পরিচালনা করছেন স্বপন আহমেদ। এতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক শিপন। এরইমধ্যে দুজনের সাথে চূড়ান্ত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

আগামী ২০ অক্টোবর থেকে ফ্রান্সে ছবিটির শুটিং শুরু হবে। সুইজারল্যান্ডেও ছবির কিছু অংশের শুটিং হওয়ার কথা রয়েছে বলে জানান স্বপন আহমেদ। এদিকে বর্তমানে ইন্দোনেশিয়ার জাকার্তায় রয়েছেন তিশা। ফেসবুকে কথা হলে তিনি বলেন, ‘গত শনিবার রাতে ছবিটিতে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। ছবির গল্প, এতে আমার চরিত্র, শুটিং লোকেশন সবকিছু মিলিয়ে আমার ভালো লাগায় এই ছবিতে আমি কাজ করতে যাচ্ছি। আমি আশাবাদী কাজটি ভালো হবে।’

পরিচালক আরও জানিয়েছেন, প্যারিসের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে ভবঘুরে ছবিটি নির্মিত হবে। এতে পাঁচটি গান থাকবে। সংগীত পরিচালনা করছেন ইবরার টিপু। ছবিতে আরও অভিনয় করবেন ফারুক আহমেদ ও শিমুল খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের