সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় দুই কোচ খুন!

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার উদ্দেশে টাইগারদের উড়াল দেওয়ার ১দিন আগে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল দেশটিতে। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় লাউডিয়াম ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুজন ক্রিকেট কোচের মরদেহ উদ্ধার করা হয়েছে! মৃত কোচ দুজন হলেন গিভেন এনকোসি (২৪) ও চার্লসন মাসেকো (২৬)। তাদের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

দক্ষিণ আফ্রিকায় অপরাধমূলক ঘটনা নতুন কিছু নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মাঝেমধ্যেই আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হয় দেশটি। কোচ মৃত্যুর ঘটনা সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়া বলছে, উমর আসাদ নামে এক ব্যক্তি বৃহস্পতিবার সকালে স্টেডিয়ামের গোসলখানায় আহত ও মৃত ব্যক্তিদের সন্ধান পান। ওই কোচ দুজনের সাথে তিনি কাজ করতেন। লাশ দেখার পর সাথে সাথে তিনি নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান।

প্রিটোরিয়া পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন অগাস্টিনা সেলেপে বলেছেন, ‘আসাদ এই খবরটি স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের সাথে সাথে জানান। তারা সকাল ৭টায় পুলিশে খবর দেয়।

প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুসারে মাথায় গুরুতর আঘাতের ফলেই দুজনের মৃত্যু হয়েছে।’ জানা গেছে, মৃত এবং আহত ৪ জনই স্টেডিয়ামের আবাসিক বাসিন্দা। মৃতদেহ দুটি স্টেডিয়ামের গোসলখানায় পাওয়া গেলেও বাকি দুজনকে আবাসিক রুমে আহত অবস্থায় পাওয়া যায়। ক্রিকেট সাউথ আফ্রিকা ও নর্দার্ন ক্রিকেটের বিভিন্ন প্রোগ্রামে কাজ করতেন তাঁরা। দক্ষিণ আফ্রিকা পুলিশ এখনো মৃত্যুর কারণ খুঁজে বের করতে পারেনি। পুলিশ মৃত্যু ও আঘাতের কারণ খুঁজতে তদন্ত করছে বলে জানানো হয়েছে। জনসাধারণের কেউ এ ব্যাপারে কোনো তথ্য জানলে তা পুলিশকে জানাতে আহ্বান জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা