,

নেপালের প্রেক্ষাগৃহে মিমের ছবি

news-image

বিনোদন প্রতিবেদক : নেপালের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলাদেশের বিদ্যা সিনহা মিম অভিনীত চলচ্চিত্র ‘ইয়েতি অভিযান’। ২২ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গ আর নেপালে মুক্তি পাচ্ছে ছবিটি। নেপালে প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। এর আগে নেপালি ভাষায় ডাব করা হয় ছবিটি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা থেকে মুঠোফোনে জানালেন ছবির পরিচালক সৃজিত মুখার্জি।

‘ইয়েতি অভিযান’ ছবিতে মিম ‘চিত্রাঙ্গদা ভর্মা’র চরিত্রে অভিনয় করছেন। নেতিবাচক চরিত্র। প্রথম আলোকে মিম বলেন, ‘চরিত্র নিয়ে এখনই কিছু বলব না। তবে এটুকু জেনে রাখুন, এ ধরনের কাজ আগে কখনো করিনি।’

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের তৃতীয় বই ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ উপন্যাস নিয়ে সৃজিত মুখার্জি তৈরি করেছেন ‘ইয়েতি অভিযান’। ছবিতে ‘কাকাবাবু’ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। এতে আরও অভিনয় করেছেন ভারতের যিশু সেনগুপ্ত ও আরিয়ান ভৌমিক এবং বাংলাদেশের ফেরদৌস।

শুরু থেকে কথা ছিল, ‘ইয়েতি অভিযান’ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি। বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে ভেংকটেশ ফিল্মস ছবিটির প্রযোজনার সঙ্গে যুক্ত। কিন্তু পরে শোনা যায় ছবিটি থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নেয় জাজ মাল্টিমিডিয়া। এদিকে ছবির পরিচালক সৃজিত মুখার্জি প্রথম আলোকে বলেন, ‘হয়তো জাজ ছবিটির সঙ্গে আছে। যেহেতু যৌথ প্রযোজনার নীতিমালার ঝামেলার ব্যাপার আছে ওখানে, তাই বিষয়টি হয়তো গোপন রাখতে হচ্ছে তাদের। খোলামেলাভাবে ছবিটিতে যৌথ প্রযোজনা নেই। পরে আমদানি-রপ্তানি নীতিমালার আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের