সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচয় মিলেছে রহস্যময় প্রাণীটির!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস সৈকতে ভেসে আসা রহস্যময় প্রাণীটির পরিচয় মিলেছে। সৈকতে প্রাণীটিকে পড়ে থাকতে দেখে সেটির কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন প্রীতি দেশাই নামের একজন। সেখানে তিনি জানতে চেয়েছিলেন, প্রাণীটির পরিচয় কেউ জানেন কি না।

প্রীতির এই প্রশ্ন পৌঁছে যায় জীববিজ্ঞানী কেনেথ তিঘের কাছে। তাৎক্ষণিকভাবে তিনি জানান, এটি হিংস্র দাঁতযুক্ত একধরনের ইল মাছ হতে পারে। এটিকে ‘গার্ডেন ইল’ বা ‘কংগার ইল’ বলা হয়। এ ধরনের মাছগুলো প্রশান্ত মহাসাগরের ৩০ থেকে ৯০ ফুট গভীরে পাওয়া যায়।

আরও অনেকেই ওই ছবি দেখে প্রাণীটির পরিচয় শনাক্ত করেছেন। কেউ বলছেন এটি গালপার ইল। আবার কেউ জানান এটি ব্লোটেড মোরাই ইল। তবে আর যাই হোক, এটি ভিনগ্রহের কোনো প্রাণী নয়। প্রজাতি নিয়ে ভিন্ন ভিন্ন মত এলেও এটি যে ইল, তা নিয়ে কারও সংশয় নেই।

বিবিসিকে প্রীতি দেশাই বলেন, ‘ওই প্রাণী সম্পর্কে জানার জন্য আমি বেশ কয়েকজন বিজ্ঞানী এবং গবেষকের শরণাপন্ন হই। এ ক্ষেত্রে যাঁরা বিশদভাবে জানেন ও বোঝেন, তাঁরাই সহায়তা করেছেন।’ প্রাকৃতিক ইতিহাসের স্মিথসোনিয়ান জাতীয় জাদুঘরের জীববিজ্ঞানী কেনেথ তিঘের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তিঘে একজন ইল বিশেষজ্ঞ। তিনি জানান, এটি হিংস্র দাঁতযুক্ত সর্প ইল হতে পারে।

ধারালো দাঁতযুক্ত সর্প ইল মেক্সিকো উপসাগর থেকে ফরাসি গায়ানা পর্যন্ত এলাকায় ১০০ থেকে ৩০০ ফুট পানির নিচে বসবাস করে। এদের চোখ প্রায় দেখা যায় না, তবে ধারালো উন্মুক্ত দাঁত রয়েছে। এরা অন্য মাছ খেয়ে জীবন ধারণ করে। এটি ছাড়া ইলের আরও দুটি প্রজাতি আছে। এই তিনটি প্রজাতিরই বড় দাঁত আছে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা