,

শোয়েব আখতারকে নোকিয়া ১১১০ কেনার পরামর্শ মায়ান্তি ল্যাঙ্গারের!

news-image

স্পোর্টস ডেস্ক : গতকাল বাজারে এসেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড অ্যাপলের নতুন ফোন আইফোন এক্স (১০)। সঙ্গে বাজারে এসেছে আইফোন এইট ও এইট প্লাস। আইওএস চালিত জনপ্রিয় এই স্মার্টফোনের ব্যবহারকারীর তালিকায় আছেন বিশ্বের নামিদামি অভিনয় তারকা থেকে শুরু করে বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বরা। তেমনই একজন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। এই স্মার্টফোন কিনতে গিয়েই কড়া বিদ্রুপের শিকার হলেন তিনি!
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত সাবেক এই গতিদানব। আইফোন এক্স বাজারে েআসার পর টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি টুইটে ভোটিং পুল খুলে তিনি জানতে চান আইফোনের কোন স্মার্টফোনটি ভাল হবে? সেখানে তার অনেক ভক্ত ভোট দিয়ে জানান তাদের মতামত। তবে আলাদা করে নজর কেড়েছেন ভারতের ক্রিকেট উপস্থাপিকা মায়ান্তি ল্যাঙ্গার। এই টুইটের জবাবে তিনি লেখেন, ‘নোকিয়া ১১১০’।

 

 

মায়ান্তির এই উত্তরের পর বেশ হাস্যরসাত্মক পরিবেশ তৈরি হয় শোয়েবের সেই টুইটে। অনেকেই সেই টুইটে প্রশ্ন করেন মায়ান্তি কেন এমন কৌতুক করবেন? মজার ব্যাপার হচ্ছে সেই টুইটার অ্যাকাউন্টটি মায়ান্তির নয়। তার নাম ব্যবহার করে খোলা একটি ব্যঙ্গাত্মক টুইটার অ্যাকাউন্ট। কিন্তু শুরুতে অনেকেই এটা বুঝতে পারেননি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের