বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি চমকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

news-image

স্পোর্টস ডেস্ক :বেশকিছু পরিবর্তন নিয়ে শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ১৯তম আসর। আছে চমকও। এবারের লিগে সবচেয়ে বড় চমক প্রথম শ্রেণির ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার প্রত্যাবর্তন। প্রায় তিন বছর পর সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছেন তিনি। এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন খুলনার হয়ে মাঠে নামবেন জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক। সর্বশেষ ২০১৪ সালে খুলনার হয়েই বরিশাল বিভাগের বিপক্ষে জাতীয় লিগে মাঠে নেমেছিলেন তিনি।
আট ভেন্যুর পরিবর্তে পাঁচ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এনসিএলের এবারের আসর। ভেন্যু কমলেও বেড়েছে ম্যাচ ফি, ভ্রমণ ভাতা ও ক্রিকেটারদের দৈনন্দিন ভাতা। অপরিবর্তিত রয়েছে অংশগ্রহণকারী দল সংখ্যা। গেল মৌসুমের মতো এবারও আট দল অংশ নেবে টুর্নামেন্টে। প্রথম দিনই মাঠে নামবে আটটি দল। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর বিভাগকে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ।
প্রথম টায়ারের অপর ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের মুখোমুখি হবে বরিশাল বিভাগ। দ্বিতীয় টায়ারের ম্যাচে নিজেদের ঘরের মাঠে ঢাকা মেট্রোর বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম বিভাগ। অন্যদিকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগের মুখোমুখি হবে সিলেট বিভাগ। আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম ও দ্বিতীয় টায়ারের দ্বিতীয় রাউন্ডের খেলা।
আট দলের খেলোয়াড় তালিকা-

খুলনা বিভাগ: মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মিথুন, তুষার ইমরান, জিয়াউর রহমান, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, অমিত মজুমদার, মুসাদ্দেক হোসেন রাহি, রবিউল ইসলাম রবি, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, মাহমুদুল হক সেতু ও আশিকুজ্জামান।

ঢাকা বিভাগ: রকিবুল হাসান, শুভাগত হোম, রনি তালুকদার, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, মোশাররফ রুবেল, জাহিদুজ্জামান, তৈবুর রহমান, নাজমুল ইসলাম অপু, জয় রাজ শেখ ঈমন, মোহাম্মদ আজিম, কাজী শাহাদাত হোসেন, দিদার হোসেন ও মোহাম্মদ সাইফ হাসান।

বরিশাল বিভাগ: কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ মঈন খান, শাহরিয়ার নাফিস, সোহাগ গাজী, ফজলে রাব্বি মাহমুদ, মনির হোসেন খান, সালমান হোসেন ইমন, তৌহিদুল ইসলাম রাসেল, গোলাম কবির সোহেল, তানভীর ইসলাম, আবু সায়েম চৌধুরী, রাফসান মাহমুদ, মোহাম্মদ নুরুজ্জামান ও শামসুল ইসলাম অনিক।

রংপুর বিভাগ: সোহরাওয়ার্দী শুভ, সাজেদুল ইসলাম, নাঈম ইসলাম, আরিফুল হক, ধীমান ঘোষ, মোহাম্মদ নূর আলম সাদমান, মাহমুদুল হাসান লিমন, সানজিত সাহা, নবীন ইসলাম, জাহিদ জাবেদ, সায়মন আহমেদ, নাসির হোসেন, আব্দুর রহমান রনি ও মিম মোসাদ্দেক।

সিলেট বিভাগ: ইমতিয়াজ হোসেন তান্না, শানাজ আহমেদ, খন্দকার সায়েম আলম রিজভী, রাজিন সালেহ, অলোক কাপালি, রুম্মন আহমেদ, শাহনুর রহমান, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস জাবেদ, আবুল হাসান রাজু, আবু জায়েদ চৌধুরী রাহী, আনোয়ার আকবর চৌধুরী নাবিল, নাবিল সামাদ ও এজাজ আহমেদ।

চট্টগ্রাম বিভাগ: পিনাক ঘোষ, তাসামুল হক, সাজ্জাদুল হক রিপন, শামিম পাটোয়ারি, মেহেদী হাসান রানা, রাসেল আল মামুন, নায়েম হাসান, ইফতেখার সাজ্জাদ রনি, কাজী কামরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মাহাবুব করিম মিঠু, সাদেকুর রহমান, মোহাম্মদ সাব্বির ও মোহাম্মদ বেলাল।

রাজশাহী বিভাগ: জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, সাকলাইন সজিব, মুক্তার আলী, মাইশুকুর রহমান, সুজন হাওলাদার, সাকির হোসেন, মো. শরিফুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো. তেীহিদ হৃদয় ও সানজামুল ইসলাম।

ঢাকা মেট্রো: মার্শাল আইয়ুব, শামসুর রহমান, মোহাম্মদ আশরাফুল, মেহরাব হোসেন, আসিফ আহমেদ রাতুল, মো. শরিফুল্লাহ, সৈকত আলী, মো. আসিফ হাসান, জাবিদ হোসাইন (উইকেটরক্ষক), আলী আহমেদ মানিক, ডলার মাহমুদ, নাবিউল ইসলাম নাঈম ও আজমীর আহমেদ।