,

সু চি হচ্ছেন রোহিঙ্গা সঙ্কটের সমাধান : ড. ইউনূস

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্কট সমাধান করতে পারেন একমাত্র মিয়ানমারের নেত্রী অং সান সু চি।

তার ভাষায়, সু চি বর্তমানে ঘৃণার পরিবেশ দ্বারা আবদ্ধ হয়ে আছেন। এই সমস্যা সমাধানের চাবিকাঠি যেহেতু একমাত্র তারই হাতে তাই, তাকে এই পরিবেশ থেকে বের হয়ে এসে সংকট সমাধানে ভূমিকা রাখতে হবে।

তবে তিনি এও মনে করেন, হয়তো অং সান সু চিকে সামনে রেখে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন প্রদেশে অভিযান চালাচ্ছে।

বিবিসি বাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, তিনি (অং সান সু চি) মানবাধিকারের পক্ষে কথা বলেছেন। সেজন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল। তাকে শান্তির দূত হিসাবে পূর্বের ভূমিকায় ফিরে যেতে হবে। আমার ধারণা, তার মধ্যে শান্তির বিষয়টি এখনো আছে, কিন্তু তিনি ঘৃণার পরিবেশ দ্বারা জড়িয়ে আছেন।

তার মতে, ক্ষমতাসীন হওয়ার আগের মিজ সূ চি এবং পরের মিজ সূ চির মধ্যে বিস্তর ফারাক।

মিজ সু চিকে উদ্দেশ্য করে ড. ইউনূস বলেন, আপনি ভেবে দেখুন, আপনি কে? আপনি কি এই ভূমিকা চালিয়ে যেতে চান? যদি সেটাই হয়, তাহলে আপনি অতীতে পুরো পৃথিবীকে ধোঁকা দিয়েছেন।

নতুন করে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৫ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস বলছেন, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিলেও, তাদের আরো কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

– বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে