,

সিকিম নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : ফের বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া। ছবির প্রচারে গিয়ে সিকিম নিয়ে বেফাঁস মন্তব্য করে এই ঝামেলায় জড়িয়েছেন তিনি।

টরোন্টো আন্তর্জাতিক চলচিত্র উত্সবে সিকিমের উপর নির্মিত ছবি ‘পাহুনা: দ্যা লিটল ভিজিটর্স’-এর স্ক্রিনিংয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার প্রযোজনায় পাখি এ টায়রেওয়ালার নির্দেশনায় ৩টি ছোট ছোট বাচ্চাকে নিয়ে গল্প ‘পাহুনা: দ্যা লিটল ভিজিটর্স’।

স্ক্রিনিংয়ের পর ছবি সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন, “উত্তর-পূর্ব ভারতের একটি ছোট রাজ্য সিকিম। সেখানে কোনও ফিল্ম ইন্ডাস্ট্রি নেই। এমনকি ওই রাজ্যের উপর কেউ কখনও ছবি বানায়ওনি। রাজনৈতিকভাবে খুবই অস্থির সিকিম। ভীষণরকম অসুবিধা রয়েছে সেখানে। ”

প্রিয়াঙ্কার এমন মন্তব্যের পরই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সেলিব্রিটি এই অভিনেত্রীকে ‘পলিটিক্যালি অশিক্ষিত’ বলেও কটাক্ষ করা হয়। প্রসঙ্গত ২০১৩ সালে ভারতের মধ্যে সবচেয়ে কম অপরাধপ্রবণ রাজ্য বলে ঘোষণা করা হয় সিকিমকে।

সূত্রের খবর, মেয়ের মন্তব্যে বিতর্ক ছড়ানোর পর সিকিমের পর্যটন মন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কার মা। সিকিম সরকারের কাছে নাকি ক্ষমাও চেয়েছেন প্রিয়াঙ্কা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের