,

‘টাইগার জিন্দা হ্যায়’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের ছবি ফাঁস

news-image

বিনোদন ডেস্ক : ‘এক থা টাইগার’-এর অ্যাকশন দৃশ্যগুলো নিশ্চয়ই ভুলে যাননি। টাইগার জিন্দা হ্যায় চলচ্চিত্রে প্রথম খণ্ডের চেয়েও দুর্ধর্ষ অ্যাকশন নিয়ে পর্দায় হাজির হয়েছেন সালমান খান। যার শুটিং করতে গিয়ে টুইটারে নিজের স্নায়ুচাপে ভোগার কথা জানিয়েছেন পরিচালক আলী আব্বাস জাফর। সম্প্রতি ‘এক থা টাইগার’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের একটি ছবি জানান দিচ্ছে পরিচালকের স্নায়ুচাপে ভোগাটা কতটা যৌক্তিক।

বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, ছবিটিতে সালমানকে একটি পুরোনো গাড়ির মধ্যে দেখা গেছে। গাড়িটিকে শূন্যে ভাসমান অবস্থায় দেখা যায়। আর দুই হাতে অস্ত্র নিয়ে তাক করে রয়েছেন সালমান। ছবিটির অ্যাকশন দৃশ্য নিয়ে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সালমান বলেন, “আমি নিশ্চিত এটি ‘এক থা টাইগার’-এর তুলনায় আরো বড় কিছু হতে যাচ্ছে। প্রথম খণ্ডটি আমরা যেখান থেকে শেষ করেছিলাম, দ্বিতীয় খণ্ডটি ঠিক সেখান থেকেই শুরু হবে। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে এমন কিছু থাকছে, যা ভারতীয় সিনেমায় এর আগে কেউ কখনো দেখেনি। ছবিটির অ্যাকশন দৃশ্যগুলো অনেক উঁচু মানের।”

ছবিটির অ্যাকশন দৃশ্য নিয়ে সালমান আরো বলেন, ‘অস্ট্রিয়া ও আবুধাবিতে আমি যে অ্যাকশন দৃশ্যগুলোতে অভিনয় করেছি, সেগুলো অন্য স্তরের। সেখানে ঘোড়া রয়েছে, ট্যাংক রয়েছে, বড় অস্ত্র রয়েছে এবং গোটা সেনাবাহিনীর পটভূমি রয়েছে। আপনি হলিউড ছবিতে এই দৃশ্যগুলো দেখেছেন। ছবির পটভূমিগুলো সত্যিকারের ঘটনা থেকে নেওয়া হয়েছে। এটা আসলেই দারুণ একটি স্ক্রিপ্ট। আমি আপনাদের কাহিনীগুলো বলতে পারছি না, যদি বলি তাহলে আদি (আদিত্য চোপড়া) আমাকে মেরে ফেলবে!’

যশরাজ ফিল্মসের ব্যানারে ছবিটির প্রযোজনা করছেন আলী আব্বাস জাফর। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে পাঁচ বছর পর আবার জুটিবদ্ধ হচ্ছেন সালমান-ক্যাটরিনা। ছবিটির প্রথম খণ্ড পরিচালনা করেছিলেন কবির খান। বড়দিন সামনে রেখে চলতি বছরের ২২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে