,

কাবুলে আত্মঘাতী বোমায় অল্পের জন্য রক্ষা ডিন জোন্সের

news-image

স্পোর্টস ডেস্ক : কাবুলের একটি স্টেডিয়ামের পাশেই আত্মঘাতি বোমা হামলায় অন্তত তিন ব্যাক্তি নিহত হয়েছেন। এ সময় বোমা হামলার খুব কাছেই দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার এবং বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্স।

অল্পের জন্য রক্ষা পেলেও, একেবারে চোখের সামনে বোমা হামলাটি ঘটতে দেখেছেন। হামলায় কিভাবে মানুষ দিগবিদিক ছোটাছুটি করেছে, কিভাবে মানুষ নিহত হয়েছে- সে সব দেখেছেন এবং আহতদের আত্মচিৎকার শুনেছেন। সব দেখে অনেকটাই বিমর্ষ হয়ে গেলেন সাবেক অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার।

ডিন জোন্স বলেন, ‘একেবারে আমার চোখের সামনেই ঘটলো পুরো ঘটনা। এটা খুবই ভয়ঙ্কর। স্বপ্নেও কল্পনা করিনি, এমন দৃশ্য দেখবো। অনেক মানুষকে রক্তে মাখামাখি হয়ে পড়ে থাকতে দেখেছি।’

বশির মুজাহিদ নামে কাবুল পুলিশের এক মুখপাত্র আনাদোলু এজেন্সিকে বলেন, কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রবেশ মুখে প্রথম যে নিরাপত্তা চৌকি, সেখানে আত্মঘাতি বোমা হামলাকারীকে থামানো হয় তল্লাসির জন্য। তখনই সেই হামলাকারী নিজের শরীরে বেধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
যখন বোমা হামলা ঘটানো হয়, তখন প্রায় দশ হাজার দর্শক-সমর্থক উপস্থিত ছিলেন স্টেডিয়ামের গ্যালারিতে। ওই সময় স্টেডিয়ামে দেশি-বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে স্পাগিজা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলছিল।

কয়েক দশক ধরে চলা যুদ্ধের কারণে পুরোপুরি বিধ্বস্ত আফগানিস্তান। তবুও এখানে ক্রিকেট তুমুল জনপ্রিয়। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটেও আফগানিস্তান দ্রুত জায়গা করে নিয়েছে। এমনকি টেস্ট খেলার অনুমতিও পেয়ে গেছে তারা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এই বোমা হামলার পরও তাদের ক্রিকেট টুর্নামেন্ট চলবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের