,

তামিমও বিশ্রাম চাচ্ছেন!

news-image

স্পোর্টস ডেস্ক : ছুটির ছিলছিলা তৈরি হয়ে গেল তাহলে! সাকিবের পর বিশ্রাম চাচ্ছেন দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান! এমন গুঞ্জন ভাসছে বুধবার থেকে। দেশে ফিরে তামিম নাকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম চেয়ে বিসিবির কাছে ছুটি চাইবেন। তামিম ছুটির বিষয়টা তো চাচা আকরাম খানের জানারই কথা। কারণ, তিনি শুধু তামিমের চাচাই নন, বিসিবির অন্যতম পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানও।

সাবেক এ অধিনায়ক জানান, ‘তামিম তো এখন পাকিস্তানে। দেশে আসুক তারপর সব কিছু স্পষ্ট হবে। আমি এখনো এ বিষয়ে কোনো কিছু জানি না।’

এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে দলের ভারপ্রাপ্ত ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নুও। সাকিবের অনুপস্থি এমনিতেই তার দল গঠন অনেক কঠিন করে দিয়েছে, তারপর আবার তামিম গুঞ্জন!

নান্নু বলেন,‘ না, এ বিষয়ে তো আমি কোনো কিছুই জানি না। তামিম ছুটি চাইতে পারে, এমন গুঞ্জনও আমার কানে আসেনি।’

বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন লাহোরে রয়েছেন তামিম ইকবাল। শুক্রবার শেষ ম্যাচ। শনিবার দেশে ফিরতে পারেন তামিম। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দুদিন পরই দক্ষিণ আফ্রিকা রওনা হবে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে ছুটি মেলায় দলের সঙ্গে যাচ্ছেন না সাকিব আল হাসান। তিনি দলের সঙ্গে যোগ দিবেন টেস্ট সিরিজের পর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের